ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দস্যুতা আইনে মামলা হয়েছে। রোববার (০১ জুন) রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি লিপিবদ্ধ করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সজন বিশ্বাস।এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে ডাকাতির এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম মুরাদ হোসেন। তিনি ওই গ্রামের নাজিম উদ্দিন মোল্যার ছেলে। মুরাদ হোসেন বাংলাদেশ পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)।খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ সদস্য মুরাদ হোসেনের গ্রামের বসতঘরে দোতলা ভবনের নিচতলার পূর্ব পাশের জানালার থাইগ্লাস ভেঙে গ্লীল কেটে অজ্ঞাতনামা দুই জন হাফপ্যান্ট পরিহিত ডাকাত ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে পরিবারের এক নারী সদস্যের দুই কানে থাকা পাঁচ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল (বাজারমূল্য ৫৫ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। এ সময় ভবনের বাইরে আরো অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি ডাকাতদল পাহারায় ছিল।এদিকে রোববার (০১ মে) দুপুরে ভুক্তভোগী পুলিশ সদস্যের মাতা মমতাজ বেগম অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে একটি এজাহার দাখিল করলে পুলিশ ঘটনাকে চুরি উল্লেখ করে মামলা করতে বলেন। ডাকাতি উল্লেখ করলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানান। এরপর ভুক্তভোগী পরিবার মামলা না করে থানা থেকে চলে যান।বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যায় সময়ের কন্ঠস্বরে ‘পুলিশের বাড়িতে ডাকাতির অভিযোগ, মামলা নিতে নারাজ থানা’ – এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই রাতেই দস্যুতা আইনে একটি মামলা লিপিবদ্ধ করেন পুলিশ।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী দস্যুতা আইনে থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’দস্যুতা আইনের মামলা সম্পর্কে জানতে ফরিদপুর জজকোর্টের আইনজীবী হেমায়েত হোসেন বলেন, ‘কোনও ব্যক্তি অপর কোনও ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে বলপূর্বক কোনও বস্তু বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলে তা দস্যুতা বলে গণ্য হবে। এছাড়া কোনও অপরাধের সঙ্গে পাঁচজনের কম জড়িত থাকলে তা দস্যুতা এবং পাঁচজন বা ততধিক ব্যক্তি মিলিত হয়ে অপরাধ করলে তা হবে ডাকাতি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল
বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবারের মতো একটি এডহক কমিটির অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার কাউন্সিল Read more

‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’
‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই পূর্ণ করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ Read more

সুন্দরবনে পর্যটক নিখোঁজ
সুন্দরবনে পর্যটক নিখোঁজ

পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক।শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে Read more

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর সাধারণ সভা শনিবার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনে Read more

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ
ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

সারা দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা আপত্তি জানাতে পারবেন আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন