পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় প্রায় ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত এসব পর্যটন কেন্দ্র আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়।রবিবার (১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নির্দেশনা জারি করেছেন।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন বলেন, ‘টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা আছে। সেই সাথে পাহাড়ি এলাকার সড়ক বিপদজনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটন কেন্দ্র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকরা যাতে এই বৈরী আবহাওয়া ঝুঁকিপূর্ণভাবে পর্যটন কেন্দ্রগুলোতে যেতে ও রাত্রি যাপন করতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে।’এদিকে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে আবারো বান্দরবানের লামার মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

নড়াইলে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি Read more

থামল সৌম্য-সাইফ ঝড়
থামল সৌম্য-সাইফ ঝড়

স্বপ্নের মতো ব্যাটিং বোধহয় একেই বলে! মিরপুরের ‘কালো পিচে’ আগের দুই ম্যাচে যেখানে রান খরা দেখা গেছে, সেখানে তৃতীয় ও Read more

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

ভোলার বোরহানউদ্দিনে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নুরনবী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই
চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই

বরিশালের চরমোনাই ঘাটে অবস্থানরত ‘এমভি মানিক-৪’ নামে একটি রিজার্ভ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। তবে লঞ্চটি যাত্রীশূন্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।লঞ্চ Read more

দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের Read more

ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের
ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন