সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি  গায়ে জড়াতে উৎসাহী হয়ে উঠছেন। বিশেষ করে ইউরোপিয়ান শীর্ষ লিগের বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের ফুটবলে এক অন্যরকম উন্মাদনা বিরাজ করছে। চলতি বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর। তার সাথে এবার জাতীয় দল মাতাতে যোগ দেবেন ইতালিয়ান লিগে খেলা ফাহামিদুল ইসলাম এবং কানাডা লিগ মাতানো শমিত সোম। এর আগে জামাল ভূঁইয়া এবং তারিক কাজীর মতো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছেন। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে র‌্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। বিশেষ করে প্রবাসী ফুটবলার শমিত সোম ও ফাহামিদুল ইসলামের সম্ভাব্য অভিষেক ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ।জাতীয় দলে একসঙ্গে হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুলদের মতো প্রবাসী খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে এনেছে নতুন মাত্রা। ফুটবল বিশ্লেষক ও সমর্থকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় এখন বাংলাদেশ একটি উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠছে।আরও পড়ুন: বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যাবাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এই পরিবর্তনকে দেখছেন খুবই ইতিবাচকভাবে। তিনি বলেন, ‘ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ না হলে একজন হামজাও যথেষ্ট নয়। তাকে ঘিরে ভালো মানের দেশীয় খেলোয়াড় তৈরি করতে হবে।’তিনি আরও বলেন, ‘হামজার আগমনে আমাদের ফুটবলের ব্র্যান্ডিং অনেক বেড়েছে। এতে করে স্পন্সরদের আগ্রহও অনেক বেড়েছে, যা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’প্রবাসী খেলোয়াড়দের উপর নির্ভরশীলতা নিয়ে ইমরুল হাসান বলেন, ‘শুধু প্রবাসীদের উপর ভরসা করে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। কারণ তারা সবসময় জাতীয় দলের জন্য ‘অ্যাভেইলেবল’ নাও থাকতে পারে। তাই ঘরোয়া খেলোয়াড়দেরও সেই মানে নিয়ে আসতে হবে।’নতুন মুখ শমিত সোম প্রসঙ্গে তিনি বলেন, ‘শমিতের প্রোফাইল অসাধারণ। তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে জাতীয় দলকে আরও শক্তিশালী করবে।’তবে হামজা ও শমিতের মতো খেলোয়াড়দের ঘরোয়া লিগে দেখা যাবে কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের পারিশ্রমিক ও প্রোফাইল বিবেচনায় বাংলাদেশের ক্লাবগুলো এখনো তাদের দাবি পূরণে প্রস্তুত নয়। তাই ঘরোয়া লিগে খেলানো কঠিন হবে।’বাংলাদেশ দলের এই নতুন রূপ নিয়ে আশাবাদী কোটি ভক্ত, যারা ১০ জুনের ম্যাচে মাঠে কিংবা পর্দায় চোখ রাখবেন দেশের সম্মান ধরে রাখার প্রত্যাশায়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান
সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার শিক্ষার্থী ৯ বছরের শিশু মুহাম্মদ আবদুর রহমান Read more

চুয়াডাঙ্গায় বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষে লাভবান চাষিরা
চুয়াডাঙ্গায় বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষে লাভবান চাষিরা

বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। মাচা ব্যবহারের কারণে সবজির লতা ও ফল মাটিতে লেগে Read more

সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ব্যস্ত উপজেলা সাতকানিয়া। এখানে দিন দিন বাণিজ্যিক ও সেবামূলক ব্যবসা বাড়ছে। বাজারগুলোয় এখন চোখে পড়ে অসংখ্য সাইনবোর্ড—‘মডার্ণ ডেন্টাল Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ফাতেমা আক্তার কলি (৭) ও জুবাইদা আক্তার ধলি (৪) নামের দুই শিশুর মর্মান্তিক Read more

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন