যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনী উপজেলায় তিন দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের ২০ মিনিট পর জনশূন্য হয়ে যায় মেলাস্থল।রবিবার (০১ জুন) দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।জানা যায়, কৃষি প্রযুক্তি প্রদর্শন এই মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তাদের নিয়ে আসা হয়েছে। কৃষকসহ সকলেই এই মেলাটি প্রদর্শন করবেন এই মর্মে গতকাল শনিবার (৩১ মে) উপজেলা কৃষি অফিস থেকে মাইকিং করা হয়। কিন্তু মেলাস্থলে উদ্বোধনের সময় কয়েকজন রাজনৈতিক নেতা এবং উপজেলার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উদ্বোধন কার্যক্রম শেষ হওয়ার পরই মেলাস্থল জনশূন্য হয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তার বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি সহ কৃষকদের সাথে যোগাযোগ না থাকার কারণে মেলা স্থলে কেউ আসেননি। উপজেলার এই কৃষি কর্মকর্তার প্রতি তিক্ততা চলে এসেছে কৃষক মহলের।কৃষি অফিস সূত্রে জানা যায়, তিন দিনের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় দুই লক্ষ টাকা বাজেট দিয়েছে সরকার। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলাটির কার্যক্রম চলার কথা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক মেলায় আসা কয়েকজন উদ্যোক্তা জানান, উপজেলা কৃষি অফিস থেকে কোন সহযোগিতা না পাওয়ার কারণেই তারা মেলায় আসতে নিরুৎসাহিত হচ্ছেন। লোকজন নিয়ে মেলায় স্টলে বসে কোন দর্শনার্থী বা পরিদর্শনের লোক না থাকায় মেলার স্টল ছেড়ে তারা চলে আসেন।মেলা স্থলে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল হোসেন বলেন, ‘লোকজন ছিল, এই মুহূর্তে হয়তো খেতে গেছে।’ তবে স্টলের লোকজন কোথায় জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেননি।গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘গরমের কারণে মানুষের উপস্থিতি হয়নি। মানুষ যখন সময় পাবে, তখন তারা আসবে।’ এসআররবিবার (০১ জুন) দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।জানা যায়, কৃষি প্রযুক্তি প্রদর্শন এই মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তাদের নিয়ে আসা হয়েছে। কৃষকসহ সকলেই এই মেলাটি প্রদর্শন করবেন এই মর্মে গতকাল শনিবার (৩১ মে) উপজেলা কৃষি অফিস থেকে মাইকিং করা হয়। কিন্তু মেলাস্থলে উদ্বোধনের সময় কয়েকজন রাজনৈতিক নেতা এবং উপজেলার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উদ্বোধন কার্যক্রম শেষ হওয়ার পরই মেলাস্থল জনশূন্য হয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তার বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি সহ কৃষকদের সাথে যোগাযোগ না থাকার কারণে মেলা স্থলে কেউ আসেননি। উপজেলার এই কৃষি কর্মকর্তার প্রতি তিক্ততা চলে এসেছে কৃষক মহলের।কৃষি অফিস সূত্রে জানা যায়, তিন দিনের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় দুই লক্ষ টাকা বাজেট দিয়েছে সরকার। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলাটির কার্যক্রম চলার কথা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক মেলায় আসা কয়েকজন উদ্যোক্তা জানান, উপজেলা কৃষি অফিস থেকে কোন সহযোগিতা না পাওয়ার কারণেই তারা মেলায় আসতে নিরুৎসাহিত হচ্ছেন। লোকজন নিয়ে মেলায় স্টলে বসে কোন দর্শনার্থী বা পরিদর্শনের লোক না থাকায় মেলার স্টল ছেড়ে তারা চলে আসেন।মেলা স্থলে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল হোসেন বলেন, ‘লোকজন ছিল, এই মুহূর্তে হয়তো খেতে গেছে।’ তবে স্টলের লোকজন কোথায় জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেননি।গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘গরমের কারণে মানুষের উপস্থিতি হয়নি। মানুষ যখন সময় পাবে, তখন তারা আসবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ
কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৪৫০ কিলোমিটার।দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ Read more

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে Read more

অন্তর্বর্তীকালীন সরকারের মসজিদ নির্মাণ অর্থ সংগ্রহ বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
অন্তর্বর্তীকালীন সরকারের মসজিদ নির্মাণ অর্থ সংগ্রহ বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি যুক্ত Read more

ইসরায়েলে শক্তিশালী ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান
ইসরায়েলে শক্তিশালী ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান

ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে আলোচিত সেই আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।রোববার (২২ জুন) ইরানের বিপ্লবী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন