পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে আহত করার ঘটনায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (০১ মে) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ব্যক্তির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামে।সুত্রে জানা গেছে, গত ২১ মার্চ, শুক্রবার গোসিংগা গ্রামে ছাগলে শাহ আলম রাঢ়ীর খেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে একই গ্রামের প্রতিবেশি রাজু ঘরামির (৬০) কথা-কাটাকাটি হয়। পরে নাজমা বেগম বাড়িতে চলে যায়। ওই ঘটনার জেরে বেলা সাড়ে ১১টার দিকে দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাজু ঘরামি ২০-২৩ জনের একটি দল নিয়ে শাহ আলমের বাড়িতে হামলা চালায়। ওই সময় তারা নাজমা বেগমকে টেনে হিচড়ে শ্লীলতাহানি করে। তাকে রক্ষা করতে স্বামী শাহ আলম ও তার ছেলে রাকিব (২০) এগিয়ে গেলে তাদের দুইজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তাদের মধ্যে শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৩ মার্চ শাহ আলমের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে বাউফল থানায় মামলা করেন। যার মামলা নম্বর ২২।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারামারির ঘটনার সময়ই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!

আমতলীতে সাড়ে ৬ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী।বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া-গুলিশাখালী খালের উপর সোয়া ৬ কোটি Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চৌমুহনী এসএ কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মারা গেছে।শনিবার (১৩ ডিসেম্বর) Read more

যশোর হাসপাতালে সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আটক
যশোর হাসপাতালে সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবৈতনিক কর্মচারী আল আমিন সরকারি ওষুধসহ জনতার হাতে আটক হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের তৃতীয় Read more

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও এর কম্পন অনুভূত হয়।দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ Read more

টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন