কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভাঙনের তীব্রতা বেড়েছে। এ ভাঙনের ফলে সৈকতের সৌন্দর্য যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পর্যটকদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সৈকতের পাশে অবস্থিত লুসাই পার্কসহ একাধিক স্থাপনা।সরেজমিনে পারকি সৈকতে গিয়ে দেখা যায়, প্রবল জোয়ারের ধাক্কায় সৈকতের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে লুসাই পার্ক এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন হয়েছে। বহু ঝাউগাছের গোড়া থেকে দেড় থেকে দুই ফুট পর্যন্ত বালি সরে গিয়ে শেকড় বেরিয়ে পড়েছে। এতে করে গাছগুলো পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ভাঙন ঠেকাতে স্থানীয় ব্যবসায়ী ও মাছের ঘের মালিকরা নিজেদের উদ্যোগে জিওব্যাগ ও মাটি ব্যবহার করে অস্থায়ী বাঁধ নির্মাণের চেষ্টা করছেন। তবে তাদের দাবি, স্রোতের ধাক্কায় এসব বাঁধ বেশিদিন টিকে থাকছে না।পারকি সৈকতে দীর্ঘমেয়াদি ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা স্থায়ী সমাধানের জন্য পাথরের ব্লক বসানোর দাবি জানিয়েছেন। লুসাই পার্কের স্বত্বাধিকারী মো. হাশিম চৌধুরী বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সৈকতের বাঁধে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা নিজেদের অর্থায়নে কাজ করছি, তবে এটি দীর্ঘস্থায়ী সমাধান নয়। সরকারের দ্রুত হস্তক্ষেপ জরুরি।’ব্যবসায়ী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভবিষ্যতে এই ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র চট্টগ্রাম সার্কেলের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানিয়েছেন, পারকি সৈকত রক্ষায় নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নতুন প্রকল্প বাস্তবায়িত হলে পারকি সৈকতের ভাঙন রোধসহ পর্যটন উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।’চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র পারকি সৈকত এখন প্রকৃতিক দুর্যোগ ও অবহেলার কারণে হুমকির মুখে। পর্যটন ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় সারুলিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে Read more

বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি
বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান Read more

এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান
এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

পাকিস্তানের ক্ষমতাসীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেশটির একটি সহিংস গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন Read more

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩
মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ Read more

৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ

ছেলেকে নিয়ে ছিল হাজারো স্বপ্ন। লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে, হয়তো বিয়েও দেবে ভালো ঘরে। কিন্তু সব স্বপ্ন Read more

এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে বাংলামোটরে রূপায়ন টাওয়ারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন