দেশের ১১ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।আজ রবিবার (১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদফতর জানায়, দুপুর ১টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ
অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ

রকমারি ডটকমে ‘ব্র্যান্ডিং মার্কেটিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকমপদের Read more

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর Read more

ভাসানচর ক্যাম্প থেকে পালানো রোহিঙ্গা যুবক আনোয়ারায় আটক
ভাসানচর ক্যাম্প থেকে পালানো রোহিঙ্গা যুবক আনোয়ারায় আটক

মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি অংশ আশ্রয়ক্যাম্প ছেড়ে গোপনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে বলে Read more

মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

নেত্রকোনার মদনে ছাগল হারানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর Read more

সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা
সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা

স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় 'চিয়া সিড'। প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাওয়া যাবে এই চিয়া সিডে। প্রাচীনকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন