যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা ভবনগুলোতে নাম পরিবর্তন করে বসানো হচ্ছে নতুন নামফলক। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৫তম সভায় শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন করা হয়।শনিবার (৩১ মে) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন’ এর নামফলকের স্থানে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন’ নামফলক স্থাপনের মাধ্যমে এ কাজ শুরু হয়।এছাড়াও শেখ হাসিনা ছাত্রী হলের নাম পরিবর্তন করে তাপসী রাবেয়া হল, শেখ রাসেল জিমনেসিয়ামের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম এবং ঝিনাইদহের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র হলের নাম পরিবর্তন করে কবি গোলাম মোস্তফা হল, ড. এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট ফর অ্যাডভ্যান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর নাম পরিবর্তন করে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিচার্স রাখা হলেও নামফলক এখনও বসানো হয়নি।একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রিয়াজ শেখ বলেন, নামফলক বসানো শুরু হয়েছে, যা খুবই ভালো, কিন্তু এত দিন পরে দেওয়ার কারণ কী। জাতীয় কবির নামে নামকরণ হওয়া সত্ত্বেও এত দিন ভবনটি নামফলকহীন ছিল, যা আমাদের সাংস্কৃতিক চেতনার প্রতি অবহেলারই প্রতিফলন। স্বৈরাচার তো বহু আগেই বিদায় নিয়েছে, তবুও এই বিলম্ব প্রমাণ করে এখনও অনেক জায়গায় অন্ধকার রয়ে গেছে। এখন যখন ফলক বসানো হয়েছে, আশা করি এটি শুধুমাত্র একটি নামফলকে সীমাবদ্ধ থাকবে না।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিএম কাদের ও তার স্ত্রীকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
জিএম কাদের ও তার স্ত্রীকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।দুর্নীতি দমন Read more

হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু
হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) হৃদরোগ ও ফুসফুসে পানি জমার জটিলতায় মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) Read more

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। অবশেষে Read more

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপশি  রাজনৈতিক Read more

ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩
ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩

ভোলার তজুমুদ্দিনে এক প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন