কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত কানাডা’র হাই কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১৯ মে) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে অবস্থিত এমএসএফ হাসপাতালে পরিদর্শন করেন।উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের গ্লোবাল অ্যাফেয়ার্স জোরপূর্বক স্থানচ্যুতি নীতির প্রধান মিসেস ফাতেমা বেন সায়েহ, ও গ্লোবাল অ্যাফেয়ার্স ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মানবিক বিশ্লেষক মিসেস অ্যানি থিবল্ট। শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে কানাডা হাই কমিশনের প্রতিনিধি দল প্রথমে উখিয়ার নর্থ ইন্ড কফি সপে আসেন। সেখানে থেকে কুতুপালং এমএসএফ হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের রোহিঙ্গা ও স্থানীয় বাঙালীদের চিকিৎসা সেবা ও মাতৃত্বকালীণ সেবা সম্পর্কে কথা বলেন। পরে এ প্রতিনিধির দলটি উখিয়ার ১২ নম্বর ক্যাম্পের জি ২ ব্লকে যৌথ নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। তাঁরা সেখানে রোহিঙ্গা ডাটা রেজিষ্ট্রেশন সম্পর্কে অবহিত হন এবং ডাটা রেজিষ্ট্রেশন করতে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে ১৩ নম্বর ক্যাম্পের এ ২ ব্লকে এলপিজি বিতরণ এবং পুনর্গঠন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও বি ৩ ব্লকে আইওএম পরিচালিত আবহাওয়া প্রতিরোধী এবং সাইট ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শন এবং সেল্টার নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে কর্মরত এনজিও বাঁশ ও মাটি দিয়ে তৈরি সেল্টারের সুবিধা অসুবিধা তুলে ধরেন।এছাড়াও গত বছরের মে মাসে বি ব্লকে আগুনে পুড়ে যাওয়া সেল্টারের ভিডিও প্রর্দশণ করে। সেখানে রোহিঙ্গা বশির আহমদের পরিবারের ৬ জন ও আব্দুল হামিদের ৬ জন দুটি পরিবারের সাথে কথা বলেন। এসব শেষ করে ১৮ নম্বর ক্যাম্পের ই/এল ১৭ ব্লকে আইওএম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন। এসময় আইওএমের একজন আগত প্রতিনিধি দলকে ম্যাপ-স্কেচের মাধ্যমে পূর্বে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসরত এরিয়া এবং বর্তমানে উক্ত ক্যাম্পের এরিয়া সম্পর্কে ব্রিফিং প্রদান করে। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসনলাম, দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে Read more

বিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
বিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

দিনাজপুরের বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঘর ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

জামিন পেয়ে যা বললেন বৈষম্যবিরোধী নেতা মাহদী
জামিন পেয়ে যা বললেন বৈষম্যবিরোধী নেতা মাহদী

গণ-অভ্যুত্থানে সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল Read more

পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক Read more

টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন