বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, তা বোধগম্য নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায়দের মাঝে কাপড় বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, কেবল একটি দল নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি এমন মন্তব্য করেছেন। তথ্যগত ভুলের কারণে তিনি এটা বলে থাকলে, এটা নিয়ে সমালোচনা করবো না।তিনি বলেন, সমস্ত জাতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।তিনি আরও বলেন, যে সমস্ত সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো দিন শেষ হয় না—এটা চলতেই থাকে। সমাজ ও দেশের প্রয়োজনে আমাদের সংস্কার করেই যেতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের সব অপরাধের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস
আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস

আজ ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন Read more

তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

সেতু নয় কাঠের পুল, নাগরপুরে দুর্ভোগে গ্রামবাসী
সেতু নয় কাঠের পুল, নাগরপুরে দুর্ভোগে গ্রামবাসী

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রাম হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের সংযোগস্থল পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং এর মধ্যবর্তী নদীর Read more

ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১ পরিবার
ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১  পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাততলা ভবন পাশের একটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের Read more

যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

প্রাণির আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনে উৎসাহিত Read more

জীবননগরে ইয়াবাসহ দুজন আটক
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জীবননগর পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন