ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। রাস্তাঘাট, ড্রেনেজ, পরিচ্ছন্নতা সব ক্ষেত্রেই বিরাজ করছে সীমাহীন অব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, এসব পৌরসভা যেন শুধু কর আদায়ের যন্ত্রে পরিণত হয়েছে।ঝিনাইদহের মোট ৬টি পৌরসভা। এর মধ্যে হরিণাকুন্ডু বাদে বাকি ৫টি পৌরসভাই প্রথম শ্রেণীর। এই পৌরসভাগুলোতে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ বসবাস করেন, যাদের অধিকাংশই প্রতিনিয়ত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।হরিণাকুন্ডু পৌর এলাকা ঘুরে দেখা যায় পুরো এলাকার সড়কজুড়ে খানাখন্দ। বর্ষায় এসব রাস্তায় চলাফেরা রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়ে। পৌরসভার সামনেই নেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা। পরিস্থিতি দেখে মনে হয়, জনদুর্ভোগ নয়, বরং উদাসীনতাই যেন প্রশাসনের অভ্যস্ততা।এদিকে মহেশপুর পৌরসভায়ও চিত্র একই। বছরের পর বছর কোনো সড়ক সংস্কার হয়নি। অনেক এলাকায় নেই সড়কবাতি, ফলে রাত নামতেই পুরো শহর ঢেকে যায় অন্ধকারে। পৌর পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানিনিষ্কাশন ব্যবস্থা সবকিছুতেই চোখে পড়ে চরম বিশৃঙ্খলা।স্থানীয়রা বলছেন, কর দিয়ে শুধু দায়িত্ব পালন করছেন তারা, কিন্তু সেবার জায়গায় অব্যবস্থা ছাড়া কিছুই পাচ্ছেন না। অনেকেই বলছেন, ইউনিয়ন পরিষদের সেবাও এর চেয়ে ভালো।এ বিষয়ে পৌর এলাকার বাসিন্দা রাজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন রাস্তায় চলতে গিয়ে পায়ে কাদা লাগে, কখনো পড়ে গিয়ে আহতও হয় মানুষ। বছরের পর বছর ধরে একই অবস্থা। আমরা কর দিই, কিন্তু সেবা কই?’ দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার হয়নি।মহেশপুর পৌরসভার স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘আমাদের এলাকায় সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে। চারদিকে অন্ধকার, রাস্তার অবস্থাও খারাপ। পৌরসভার লোকজন আসলে শুধু কর তুলতে জানে, কাজের বেলায় নেই।’সচেতন নাগরিক এম রায়হান বলেন, ‘নামমাত্র উন্নয়ন কার্যক্রম দিয়ে মানুষের চোখে ধুলা দেওয়া যাবে না। সময় এসেছে বাস্তব নির্ভর টেকসই পরিকল্পনায় এগিয়ে যাওয়ার।’এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় জানান, ‘পৌরসভাগুলোর উন্নয়ন কার্যক্রম নিজস্ব অর্থায়নে চলে। ইতিমধ্যে প্রশাসকদের জরুরি প্রয়োজন অনুযায়ী কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান
মাদারীপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান

মাদারীপুরের শিবচরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে ময়মনসিংহ Read more

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ Read more

কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২
কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মো. মঈন উদ্দিন (৪৮) ও মো. মগল মিয়া (৪৬) নামের দুইজনকে Read more

পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর )
পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন