২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার ১২টি উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটের একেই অবস্থা। এ অবস্থায় কর্মরত মেডিকেল অফিসারদের পাশে থেকে সহায়তা করছেন মেডিকেল এসিস্ট্যান্টগন। এ কারনে প্রতিদিন হাসপাতালে যে পরিমান রোগী আসে চিকিৎসা সেবা নিতে,সে পরিমান চিকিৎসা না থাকায় মেডিকেল এসিস্ট্যান্টগন চিকিৎসায় সহায়তা করায় যেন স্বস্তি নিঃশ্বাস ফেলেন কর্মরত চিকিৎসক ও সেবা গ্রহিতাগন।সচেতন মহল বলছেন, সম্প্রতি ভুয়া ডাক্তার বলে সংবাদ প্রকাশে সর্ব মহলে বিতর্কের সৃষ্টি করে। কারন যাকে ভুয়া ডাক্তার বলা হয়েছে সে একজন মেডিকেল এসিস্ট্যান্ট। হাসপাতালে এমনিতেই চিকিৎসক সংকট,জনবল নেই এর মধ্যে ভুয়া ডাক্তার বলে প্রচার করায় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। সরেজমিন হাসপাতালের কয়েকটি কক্ষের খোঁজ নিয়ে দেখা গেছে, হাসপাতালে আগত অতিরিক্ত রোগীদের সামাল দিতে পারছে না মেডিকেল অফিসারগন। আউটডোরে ও জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে মেডিকেল অফিসারগন আগত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশে সহায়তা করেছেন মেডিকেল এসিস্ট্যান্টগন। তারাও আগত রোগীদের সমস্যার বর্ননা শুনে মেডিকেল অফিসার এর পরামর্শ নিয়ে সাদা কাগজে (স্লীপে) সরকারী ঔষধ লিখে দিচ্ছেন।সদর হাসপাতালের আউটডোর ১০ নং কক্ষে গিয়ে দেখা যায়, মেডিকেল অফিসার জহর লাল রায় আগত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি আগত রোগীগনদের সমস্যার কথা শুনে মেডিকেল অফিসারের পরামর্শ নিয়ে মেডিকেল এসিস্ট্যান্টগন ঔষধ লিখে দিচ্ছেন। এতে করে লাইনে থাকা দ্রুত রোগীগন চলে যাচ্ছেন।চিকিৎসা সেবা নিতে আসা জামিল মিয়া জানান, সদর হাসপাতালে শুধু চিকিৎসক সংকটেই নয় হাসপাতালে বিভিন্ন পদে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে দীর্ঘদিন ধরে। এছাড়াও বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে করে কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সর্বস্তরের জনগণ। এর মধ্যে মেডিকেল এসিস্ট্যান্ট এখন নাই মামার চেয়ে কানা মামার মতই কাজ করছে। তারা থাকায় দ্রুত চিকিৎসা সেবা নিতে পারছি। তারা না হলে দীর্ঘ লাইন ধরে দীর্ঘ সময় দাড়িয়ে থেকে চিকিৎসা নিতে হতো।এসময় মেডিকেল এসিস্ট্যান্ট মেহেদী হাসান এর সাথে কথা হলে তিনি জানান,হাসপাতালে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমানে রোগী আসে। আগত রোগীদের সকাল থেকে দুপুর পর্যন্ত সামাল দেয়া খুবেই কষ্ট কর। এই কক্ষে আমরা কয়েকজন আছি তারা সবাই আগত রোগীদের সমস্যার গুলো শুনে স্যারের পরামর্শে স্লীপে ঔষধ লিখে দিচ্ছি সরকারী ভাবে বিনা মূল্যে ঔষধ যেন নিতে পারে। ডাক্তার জহর লাল জানান, হাসপাতালে আগত রোগীদের আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি। মেডিকেল এসিস্ট্যান্ট যারা হাসপাতালে মেডিকেল অফিসারদের সাথে আছে তারা আমাদের পরামর্শেই আগত রোগীদের স্লীপ ঔষধ লিখে দেয়। তারা থাকায় আমাদের একটু সহযোগিতা হয়। না হলে অতিরিক্ত রোগী সামাল দেয়া খুব কষ্টকর।সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান স্বপন জানান, হাসপাতালে কোনো ভুয়া ডাক্তার নেই। এমনকি জেলার কোনো হাসপাতালেই নেই। হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। তাই মেডিকেল অফিসারদের সাথে মেডিকেল এসিস্ট্যান্টগন চিকিৎসা সেবা দিচ্ছেন এতে করে আগত রোগীদের দ্রুত সেবা নিয়ে চলেও যাচ্ছেন। তিনি আরও জানান, মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় চিকিৎসক সংকটের মধ্যে সহায়ক হিসাবে কাজে লাগছে। হাসপাতালে ৫২ ভাগ চিকিৎসকের পদ শুন্য রয়েছে। এছাড়াও পুরো হাসপাতালের প্রায় ৫৭ ভাগ জনবলের পদ খালি রয়েছে। তবে জনবল সংকটের বিষয় উর্ধবতন কতৃপক্ষকে জানানো হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

প্রায় ১৫ বছর পর সরাসরি পররাষ্ট্রসচিব পর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত Read more

বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য Read more

‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে Read more

চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার
চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ থাকা আরও এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১০ আগস্ট) সকাল Read more

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান
ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

গাজায় শান্তির সমাধান খুঁজতে বিশ্বনেতারা যখন মিসরে একত্রিত হলেন, সেসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে ‘তামাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য’ একটি Read more

ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার
ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন