টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। অলোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকায় দায়িত্বপ্রাপ্ত এই সরকারি কর্মচারী নিয়মিত টিকাদান কেন্দ্র বা কমিউনিটি ক্লিনিকে অনুপস্থিত থাকেন। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্তব্য এড়িয়ে চললেও নিয়মিত বেতন উত্তোলন করে যাচ্ছেন।সর্বশেষ গত ২৮ মে সরেজমিনে নলুয়া গ্রামের টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিশুদের দুই দিনব্যাপী টিকাদান কার্যক্রমে একাই দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য সহকারী বিলকিস খাতুন। অথচ সেখানে নুরুরও দায়িত্ব পালনের কথা ছিল। স্থানীয় প্রায় ৩০ জন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউই নুরুকে চেনেন না এবং কখনো তাকে সেবাদানে উপস্থিত দেখেননি। ফলে অনেকেই তাকে চিনেনও না।স্বাস্থ্য সহকারীর দায়িত্ব কেবল টিকা দেওয়ায় সীমাবদ্ধ নয়। তাকে সপ্তাহে কমপক্ষে দুই দিন কমিউনিটি ক্লিনিকে সেবা বিষয়ক পরামর্শ দিতে হয়। সেইসঙ্গে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, কিশোরীদের স্বাস্থ্যসেবা এবং যক্ষ্মা ও ডায়রিয়া রোগী শনাক্তের কাজও তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এসব কাজেও তার কোনো অংশগ্রহণ নেই বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের মতে, নুরু একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ হওয়ায় কাউকে তোয়াক্কা করেন না। অধিকাংশ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে আড্ডায় সময় কাটান। তাদের প্রশ্ন, উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এতদিন ধরে এমন দায়িত্বে গাফিলতি কীভাবে সম্ভব?জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল কাইয়ুমকে ম্যানেজ করে নুরুল ইসলাম নুরু দীর্ঘদিন ধরে এভাবে অফিস ফাঁকি দিয়ে বেতন উত্তোলন করে যাচ্ছেন।নলুয়া টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী বিলকিস খাতুন মুঠোফোনে জানান, ‘নুরু ভাই কেন্দ্রে এখনও আসেননি। তিনি রাস্তায় আছেন আসছেন।’ এরপরই কেন্দ্রে গিয়ে বিলকিসের ভিডিও বক্তব্য চাইতেই তিনি বলেন, ‘নির্ধারিত সময় থেকেই একাই টিকা দিচ্ছি শিশুদের। নুরু ছুটিতে আছেন বলে জেনেছি।’অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরু বলেন, ‘ওইদিন ভাতিজা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই ছুটি নিয়েছিলাম। এছাড়া আমি নিয়মিতই স্বাস্থ্যকেন্দ্রে যাই, সবাই জানে।’উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল কাইয়ুম বলেন, ‘নুরু তিন দিনের ছুটিতে আছেন। তিনি নিয়ম মেনে কেন্দ্রে যান।’ যদিও তিনি নুরুর ছুটির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সোবাহান বলেন, ‘আপনারা কবে গিয়েছিলেন? তিনি সেদিন ছুটিতে ছিলেন। আমার বক্তব্য এতটুকুই।’উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২ সেপ্টেম্বর উপজেলার ৭নং ওয়ার্ডের রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পাওয়া যায়। ওই ক্লিনিকে দায়িত্বে থাকা নুরুল ইসলাম নুরু দীর্ঘদিন রোগীদের মাঝে ওষুধ বিতরণ না করে নিয়মিতভাবে তা স্থানীয় ফার্মেসিতে বিক্রি করতেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। পরে তাকে সেখান থেকে বদলি করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।  জানা Read more

তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে ভোগান্তিতে গর্ভবতীরা
তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে  ভোগান্তিতে গর্ভবতীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এনএনসি (নিউ নেটাল কেয়ার) ও পিএনসি (পোস্ট নেটাল কেয়ার) কার্ড সরবরাহ না থাকায় Read more

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

‘আমি সুস্থ আছি’, ফেসবুক লাইভে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব
‘আমি সুস্থ আছি’, ফেসবুক লাইভে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিহত মোহাম্মদ রাকিব (২৫) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন, এটি তিনি নিজেই Read more

বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি
বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্ততি নিচ্ছে দেশের বৃহৎ Read more

সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন
সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহি (জিডি) পদে পুরুষ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন