পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমীতে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৭ জন পুরুষ এবং ২৭ জন মহিলা আনসার-ভিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদপত্র ও ভাতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার। এ সময় ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধান শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মো. হেদায়তুল হক, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মো. মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। প্রাথমিকভাবে ভিডিপি সদস্য-সদস্যারা ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তারা ২৮ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ গ্রহণ করে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করে। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভিডিপি সদস্য-সদস্যাদের বছরব্যাপি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ (বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাত ও খরা), বেসিক কম্পিউটার, অটোমেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং, ওয়েল্ডিং ৪জি, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, ম্যামনারি অ্যান্ড রড বাইন্ডিং, বিল্ডিং কনস্ট্রাকশন পেইন্টিং, টাইলস অ্যান্ড সেটিং, সেলাই ও ফ্যাশন ডিজাইন, সোয়েটার মেশিন অপারেটিং, ওভেন মেশিন অপারেটিং, মোটর ড্রাইভিং ও মেকানিক্স, নকশি কাঁথা, আভি কারুপণ্য প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হয়। বাহিনীর একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে ভিডিপি সদস্য-সদস্যারা। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, ‘আনসার-ভিডিপির প্রশিক্ষিত তরুণ সদস্যরা নতুন দেশ গঠনের বড় নিয়ামক শক্তি। সদস্যরা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫
ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। Read more

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের ১২ জরুরি নির্দেশনা
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের ১২ জরুরি নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দেশের সব হাসপাতালকে অবিলম্বে বিশেষ ওয়ার্ড তৈরি করাসহ ১২ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক Read more

মায়ের বিশ্বাস ও কনকাসান সাব থেকে যেভাবে বিশ্বজয়ী লাবুশেন
মায়ের বিশ্বাস ও কনকাসান সাব থেকে যেভাবে বিশ্বজয়ী লাবুশেন

জীবনের মোড় কখন, কোনভাবে ঘুরে যাবে তা কেউ কি আগাম আন্দাজ করতে পারে? সম্ভব নয় আন্দাজ করা। কিন্তু পৃথিবীতে যে Read more

বরিশালে নিজ বাসের চাপায় হেলপার নিহত
বরিশালে নিজ বাসের চাপায় হেলপার নিহত

বরিশালের বানারীপাড়া বাস টার্মিনালে নিজের চলন্ত বাসের চাপায় হেলপার হৃদয় (১৮) নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা Read more

মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী
মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে Read more

সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম
সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম

‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, তাই সেইফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো’ এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন