সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে উটের খামার। বিষয়টি চমকে দেওয়ার মতো হলেও পুটখালিতে এই প্রথম গড়ে উঠেছিল উটের খামার। স্থানীয়ভাবে ‘গোল্ড নাসির’ নামে পরিচিত এক সোনা ও অস্ত্র চোরাকারবারির মালিকানাধীন এই খামারে বিশাল আকৃতির সাতটি উট ছিল।আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চমক লাগানো ব্যতিক্রমী এই খামারটি পুটখালি ‘গোল্ড নাসিরের’ খাটাল নামে পরিচিত খামারে। গরু, ছাগল, ষাঁড়ের পাশাপাশি এবার উটের খামার করেছেন। পুটখালী এবং এর আশপাশের এলাকাগুলোর মানুষের মধ্যে উট নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষজন প্রতিদিন সীমান্তবর্তী এ গ্রামে নাসিরের খামারে ছুটে এসেছেন মরুর জাহাজ দেখার জন্য। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষ-অনেকেই উটগুলোর সঙ্গে ছবি তুলছেন, ভিডিও করছেন। সব মিলিয়ে একটা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে। উট সব বিক্রি হয়ে যাওয়ায় বুধবার সকাল থেকে কোনো ভিড় নেই।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী পুটখালী গ্রামের মৃত বুদো শিকদারের ছেলে নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কারণে এলাকাবাসীর কাছে তিনি ‘গোল্ড নাসির’ হিসেবে পরিচিত। যে কারণে হঠাৎ করে তাঁর উটের খামার গড়ে তোলা, এত দামি পশু সংগ্রহ নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।জানা গেছে, খামারের ৭টি উটের মধ্যে একটি উট এরই মধ্যে ২৪ লাখ টাকায় বিক্রি হয়েছে। বাকী ৬টি উট ইতোমধ্যে চট্টগ্রামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার রাতে পাঠিয়ে দেওয়া হয়েছে।খামারের মালিক নাসির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তার খামারে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাঁর খোঁজ মেলেনি।খামারের ম্যানেজার আল আমিন জানান, নাসির উদ্দিন প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে সাতটি উট আমদানি করে পুটখালীতে নিজের খামারে লালন-পালন শুরু করেন। যার মধ্যে একটি এখান থেকে বিক্রি হয়েছে। বাকী ৬টি চট্টগ্রামের ব্যবসায়ীরা কিনে নিয়ে গেছে। এখন আর খামারে কোনো উট নেই। একটি উটে ১৩ থেকে ১৪ মন মাংস হয়ে থাকে। আগে থেকে নাসিরের বাণিজ্যিক গরুর খামারও রয়েছে। সেগুলো এখন কোরবানির জন্য পুরো প্রস্তুত। খবর পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন।ম্যানেজার আরো বলেন, উটগুলোকে বিশেষভাবে যত্ন করে সুস্থ রাখা হয়েছে। প্রতিদিন উটগুলোকে গোসল করানো হয়। সোয়াবিনের খৈল, ভুট্টা, ঘাস আর ছোলা খাওয়ানো হয় নিয়মিত। বিশেষ তালিকা মেনেই উটগুলোকে প্রতিদিন খাবার খাওয়ানো হয় এবং যত্ন নেওয়া হয়েছে।খামারে থাকা উটগুলো সৌদি আরব থেকে আনা হয়েছে বলে দাবি করা হলেও এ বিষয়ে সংশয় প্রকাশ করেছে স্থানীয় লোকজনসহ প্রাণিসম্পদ বিভাগ। স্থানীয় লোকজন জানান, সৌদি আরব থেকে এ উট আনা হয়নি। ভারতের রাজস্থান থেকে উট চোরাই পথে এনে খামারে তোলা হয়েছে। কারণ সীমান্তের ইছামতি নদীর এপাশে বেনাপোলের পুটখালি আর ওপাশে বনগাঁর আংরাইল সীমান্ত। আর গোল্ড নাসির এলাকায় বিগতদিনে দাপটের সঙ্গে চোরাচালানী কাজ করেছে। নাসিরের কাছে ভারত থেকে উট আনা কোনো ব্যাপারই না। সে কারণে অনেকেই বলছে ভারত থেকে এই উট নিয়ে এসে সৌদি আরবের কথা প্রচার করা হচ্ছে।শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু সাহা বলেন, উটগুলো আসলেই সৌদি আরব থেকে আনা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য একাধিকবার খামারের মালিকের খোঁজ করেও পাওয়া যায়নি।একই কথা বলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক। তিনি বলেন, ‘উটের আমদানির কোনো তথ্য পাওয়া যায়নি।’ সাধারণত এ ধরনের প্রাণী বিদেশ থেকে আনতে হলে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হয়।এদিকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী, খামারের মালিক ‘গোল্ড নাসির’ এর আগে একাধিকবার সোনা, অস্ত্রসহ পুলিশের কাছে আটক হন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি রামনগর এলাকায় প্রাইভেট কার থেকে আট কেজি ৯৭৪ গ্রামের ৪২টি সোনার বার উদ্ধার করে বিজিবি। এ সোনার বার ছিল নাসিরের। এরপর একই বছরের ২৩ সেপ্টেম্বর দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, তিনটি রিভলভার, ১৯ রাউন্ড গুলিসহ পুলিশের কাছে আটক হন নাসির। ওই মামলায় প্রায় ১৯ মাস কারাগারে থাকার পর মাত্র কয়েক মাস আগে তিনি জামিনে বের হন।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘নাসির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও আমার জানা মতে তিনি জামিনে আছেন। নতুন করে তাঁর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেটি খতিয়ে দেখা হবে।’জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, উটের খামারের বিষয়ে কোনো অসংগতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে হামের টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত Read more

নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করতে শুরু করেছে: তারেক রহমান
দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করতে শুরু করেছে: তারেক রহমান

দেশের মানুষ বিএনপির কাছে নানা প্রত্যাশা করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের Read more

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার Read more

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ ঘটনায় Read more

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

কিশোরগঞ্জে ট্রাকচাপায় শরিফুল ইসলাম শরীফ (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন