সেচ্ছায় আত্মগোপনে থেকে নিখোঁজের নাটক করে প্রতিপক্ষকে ফাঁসানোর ১৭ দিন পর চট্টগ্রাম টেকনাফের উখিয়া থেকে জামালপুর সরিষাবাড়ীর স্বপন মুল্লাহ (৩০) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। নাটকের অবসান ঘটিয়ে বুধবার (২৮ মে) রাতে উদ্ধার হওয়া যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার (ওসি) মো. রাশেদুল হাসান। পুলিশ ও স্বপনের পরিবার থেকে জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চায়পাড় গ্রামের জসিম উল্লাহর ছেলে স্বপন মুল্লাহ। ইট-বালুর ব্যবসার টাকা নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধে। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলতি মাসের ১০ তারিখ রাতে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায় স্বপন মুল্লাহ। আত্মগোপনে যাওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখে সে। নিজের ব্যবহৃত মোটরসাইকেল ও জামাকাপড় রাস্তায় ফেলে রেখে নিখোঁজ হন তিনি। একদিন পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করলে খোঁজতে থাকে পুলিশ। এদিকে গত ২২ তারিখে তার ব্যবহৃত ফোন দিয়ে পরিবারের কাছে বিপদের কথা বলে ২ লাখ টাকা দাবি করে। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে চট্টগ্রাম টেকনাফ থানা পুলিশকে জানায়। এরপর টেকনাফ থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উখিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় উদ্ধার যুবক স্বপন মুল্লাহ বলেন, ‘এমন সাজানো ঘটনা করা আমার ঠিক হয়নি। ভুল করে ফেলেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই।’ এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান আরো জানান, ‘প্রতিবেশীর সাথে ঝগড়া করে নিজেই আত্মগোপনে চলে স্বপন। এরপর নিখোঁজের কথা বলে পরিবার সাধারণ ডায়েরি করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে উদ্ধার করে। তার বাবা জসিম মুল্লাহর জিম্মায় বুধবার রাতে উদ্ধার করা স্বপনকে হস্তান্তর করা হয়।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর
নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকা নিয়ে তোলপাড়
রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকা নিয়ে তোলপাড়

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ কথিত একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নাম রয়েছে। কারা এই Read more

বিশ্ব থাইরয়েড দিবস আজ
বিশ্ব থাইরয়েড দিবস আজ

আজ বিশ্ব থাইরয়েড দিবস। ২০০৮ সালে ইউরোপিয়ান থাইরয়েড অ্যাসোসিয়েশনের (ETA) উদ্যোগে বিশ্ব থাইরয়েড দিবস পালন শুরু হয়। পরে এতে যুক্ত Read more

চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার
চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার

 কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের বনভূমির জায়গায় উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট
মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট

মাদারীপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এদিকে এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন