নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরবানির পশু বিক্রির অস্থায়ী হাটের টেন্ডার বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৫টি পশু বিক্রির অস্থায়ী হাটের দরপত্র (টেন্ডার) বিক্রি শুরু হয়। সকাল সাড়ে ১১টায় কয়লাঘাট পশুর হাটের দরপত্র কিনে বাইরে বের হওয়ার সাথে সাথে ফতুল্লা থানা বিএনপি নেতা লাভলুর উপর হামলা করেন গোগনগর ইউনিয়ন পরিষদের মেম্বার রুবেলের অনুসারীরা। পুলিশের সামনেই তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মেরে দরপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। দুপুর ১২টায় একই হাটের দরপত্র কেনেন জাকির নামের আরেক ব্যবসায়ী। তিনিও দরপত্র নিয়ে বাইরে বের হওয়ার সাথে সাথেই তার উপর হামলা করে রুবেল মেম্বারের অনুসারীরা।বিকেল চারটায় বৃষ্টির মধ্যে একই হাটের দরপত্র কেনা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রুবেল মেম্বারের অনুসারীরা ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলের উপর হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, কয়লাঘাট হাট নিয়ে একটি গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করেছিল। লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে৷এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

বাকৃ‌বিতে উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণ
বাকৃ‌বিতে উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে Read more

স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর Read more

পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’

শনিবার ঢাকার সব খবরের কাগজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। রোববার বিকাল সাড়ে ৪টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন