ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো কয়েক দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।২০২০ সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় করোনা মহামারী। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভয়ংকর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে।ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। রাজধানী দিল্লীতে অন্তত ১০৪ জন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১।করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। সেখানে ৪৩০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ২০৯ জন। এছাড়াও গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা
আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

"আমার একটাই দোষ, আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম” এমনই আর্থিক অসচ্ছলতার কথা Read more

রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি
রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি

রাস্তার পাশে ড্রেনের ময়লা তুলে ফেলে রাখা হয়। অতঃপর সামান্য বৃষ্টিতেই সেই ময়লা আবারও ড্রেনে চলে যায় এবং পুরো সড়কজুড়ে Read more

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সন্ধ্যায় এই Read more

আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল
আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন