টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে পৌর কার্যালয় থেকে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এ.বি.এম আরিফুল ইসলাম। মির্জাপুর পৌর প্রশাসক মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক মো. এস.এম মহসীন, সহ-সভাপতি মো. আলী আজম সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার পর্যায়ক্রমে ৬টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন মির্জাপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসানাত আকন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল Read more

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা
আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী Read more

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসোসিয়েশন কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসোসিয়েশন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) এর ১০ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল Read more

ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু
ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহত Read more

পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কা সিরিজের দুর্দান্ত ফর্ম দেশের মাঠেও টেনে আনলো বাংলাদেশ। লঙ্কায় প্রথম টি-টোয়েন্টি হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন