যাত্রীদের সেবা প্রদানে হয়রানি ও টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকার কমলাপুর স্টেশনসহ দেশের মোট আটটি বড় স্টেশনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৮ মে) সকালে একযোগে আট স্টেশনে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান শুরু করেছে।গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম। তিনি জানান, ঈদের ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি ও যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে এই অভিযান শুরু হয়েছে।কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা হচ্ছে দুদকের প্রধান কার্যালয় থেকে।এ ছাড়া রংপুর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন, জামালপুর রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন ও রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের স্ব স্ব সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাত Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ Read more

তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট
তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও Read more

লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদের। আজ বৃহস্পতিবার (১ Read more

নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫
নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মোমতাজ খোকনকে (৫৫) গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন