নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারীরা মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে।এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়। ঘটনাস্থল থেকে ছুরি, দা ও কুড়াল উদ্ধার করা হয়েছে।প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৫ জন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন।গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে।মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।গুয়ানাজুয়াতোর বেশিরভাগ সহিংসতার পেছনে রয়েছে সান্তা রোসা দে লিমা গ্যাং ও জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি
লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি

নাটোরের লালপুরে সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চুরির আতঙ্ক। শুধু গত ১০ Read more

ভারতীয় নামে দেশি শাড়ি বিক্রি, মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানের জরিমানা
ভারতীয় নামে দেশি শাড়ি বিক্রি, মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

মানিকগঞ্জে নকল প্রসাধনী সামগ্রী বিক্রি এবং দেশীয় শাড়িকে ভারতীয় শাড়ি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার Read more

পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড
পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড

পাবনায় পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃতদের তিন Read more

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর Read more

দুর্গাপূজা ঘিরে ফরিদপুরে বন্ধ থাকবে মদের দোকান, ডিজে পার্টিতেও নিষেধাজ্ঞা
দুর্গাপূজা ঘিরে ফরিদপুরে বন্ধ থাকবে মদের দোকান, ডিজে পার্টিতেও নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলায় এক সপ্তাহ সব মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন