চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা।বিক্ষোভকারীরা বলেন, “ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ হান্নান দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।তারা আরও দাবি করেন, “চাঁদপুর-৪ আসনে এম এ হান্নানই বিএনপি’র এবং সাধারণ জনগণের যোগ্য প্রার্থী।”বিক্ষোভকারীরা দলীয়ভাবে ঘোষিত প্রার্থী লায়ন হারুনুর রশিদের মনোনয়ন প্রত্যাহার করে এম এ হান্নানকে পুনরায় বিএনপি’র প্রার্থী হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু

চলমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে Read more

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ

আজ ১৩ অক্টোবর, ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর Read more

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা নগরীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে)  রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ Read more

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন