শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিববন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ ঘটনা ঘটে। এতে চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ সময় শাহবাগবিরোধী ঐক্য মঞ্চের মিছিলে ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বামদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রফ্রন্টের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রফ্রন্টের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শাহবাগীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগীদের বিচার চাই’ এসব স্লোগান দিতে দেখা যায়।শাহবাগবিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্ত আসার পরেও যারা মেনে নেয় না। ২০১৩ সালে রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহবাগে একটা মবতন্ত্র কায়েম করেছিল। তারা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা ২০২৪-এ এসে ২০ হাজের অধিক ছাত্রজনতার রক্তের বিনিময়ে ক্লোজ হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা আবার মিছিল করছে। এজন্য আমরা শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছি।তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায়। এ হামলার দায় আমরা তাদের ওপর চালাবো।আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বলেন, আমরা শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছিলাম। সেই মিছিলে বামপন্থিরা অতর্কিত হামলা চালিয়ে শাহবাগবিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কিছু ভাইকে আহত করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের বিচারের দাবি জানাচ্ছি।এদিকে ‘একাত্তর হারেনি, হেরে গেছে হাসিনা’, ‘তুমি কে আমি কে, ৭১ ২৪’, ‘চিহ্নিত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘হেরে গেছে হাসিনা, ৭১ হারেনি’ এমন সব স্লোগান দেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা।এ বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জামায়াত নেতা এটিএম আজহারের অবৈধ মুক্তির ঘোষণা বাতিলের দাবিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলাম। এ সময় শাহবাগবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালান। সেখানে শিবিরের বিভিন্ন হলের নেতাকর্মী এবং শাখা শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাগল খোঁয়াড়ে দেওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেফতার
ছাগল খোঁয়াড়ে দেওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেফতার

ছাগল খোঁয়াড়ে দেয়াকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন গুরুতর Read more

ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস "সামান্য ক্ষতিগ্রস্ত" হয়েছে।মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সমাবেশকে ঘিরে দিনভর যুদ্ধাবস্থা কেটেছে গোপালগঞ্জে। বুধবার (১৬ জুলাই) শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ Read more

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭
মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। খবর সামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন