কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ২৪শে গণ-অভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় জুলাইয়ে সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের স্টাফ রিপোর্টার অভিষেক মল্লিক।আজ শনিবার (৩০ আগস্ট) কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ২৪শে গণ-অভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এখন টিভির রিপোর্টার বাইজিদ হোসেন সা’দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের সাংবাদিক সমিতির সভাপতি বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ। এছাড়াও কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।সময়ের কণ্ঠস্বরের স্টাফ করেসপন্ডেন্ট অভিষেক মল্লিক বলেন, ‘যখন থেকে সাংবাদিকতা শুরু করেছি, পেশাগত দায়িত্ব পালন করতে কখনো পিছ পা হইনি। অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে এবং দেশের মানুষকে সত্য ও বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়ার জন্য সব সময় কাজ করে গেছি। আমার এই কাজের ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।’তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘সামনের দিনগুলোতে যারা দেশ পরিচালনা করবেন, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের  সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও দুই শিশু আহত।আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টাযর দিকে উপজেলার কালিদাস তেতুলিয়া Read more

চীনের সঙ্গে আমাদের ২০০০ বছরের পুরনো সম্পর্ক: ঢাবি উপাচার্য
চীনের সঙ্গে আমাদের ২০০০ বছরের পুরনো সম্পর্ক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ৫০ বছরের নয়, ঐতিহাসিকভাবে এই সম্পর্ক দুই Read more

এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ
এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ Read more

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য আজ রবিবার (১৮ মে) সিলেটের বিভিন্ন Read more

টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত Read more

আসন বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আসন বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন