লক্ষ্মীপুরে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কবির হোসেন (৫৫) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে ওই ছাত্রীর মা সহ ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিজের শিশু সন্তানকে যৌন হয়রানির অভিযোগ এনে ওই ছাত্রীর মা হালিমা বেগম বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে, ওই বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা মোঃ হারুনুর রশিদ, মোরশেদ আলম সহ আরো অনেকেই অভিযোগ করে বলেন, এর আগে এই প্রধান শিক্ষক একাধিকবার বিদ্যালয়ের শিশু ছাত্রীদের যৌন হয়রানি করার প্রমাণ রয়েছে। গত ছয় মাস আগে এমন একটি ঘটনা প্রমাণিত হওয়ার পর প্রধান শিক্ষক কবির হোসেন ভবিষ্যতে অনুরূপ ঘটনা আর ঘটাবে না মর্মে বিদ্যালয় পরিচালনা কমিটি ও মসজিদ কমিটিকে লিখিত মুচলেকা দিয়েছিলেন। শিশুর মা হালিমা বেগম বলেন, তার মেয়ে গত ১৫–২০ দিন ধরে কিছুতেই বিদ্যালয়ে আসতে রাজি হচ্ছিল না। পরবর্তীতে মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি তার মাকে জানায়, প্রধান শিক্ষক কবির হোসেন তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করেছিল। এই ঘটনা কারো কাছে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। ফলে সে ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক ট্রেনিংয়ে থাকায় বিদ্যালয়ে আসেনি। শিশুর মা স্থানীয় ব্যক্তিবর্গকে জানায়। মঙ্গলবার শিশুর মা শিশুটিকে নিয়ে বিদ্যালয়ে আসেন। এই সময় খবর পেয়ে ক্ষুব্ধ অভিভাবকদের একটি অংশও বিদ্যালয়ে আসেন। অভিভাবকদের প্রশ্নের সদোত্তর দিতে না পারায় ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ের আঙ্গিনায় রেখে বেধড়ক মারধর করে। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল ও মহিউদ্দিন সময়ের কন্ঠস্বরকে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীদের একাধিকবার যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ ঘটনার সত্যতা স্বীকার করে সময়ের কন্ঠস্বরকে বলেন, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগটি এজহার হিসেবে গ্রহণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জেরে বৃদ্ধকে হত্যা
মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জেরে বৃদ্ধকে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের Read more

নারায়ণগঞ্জে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে Read more

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। Read more

নরসিংদীতে আগুন লেগে ৩টি টেক্সটাইল ভস্মিভূত
নরসিংদীতে আগুন লেগে ৩টি টেক্সটাইল ভস্মিভূত

নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে তিনটি টেক্সটাইল।বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার বিরামপুর কালীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড Read more

যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। রোববার (১৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন