পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কবির মাতুব্বরকে গত রবিবার (২৫ মে) রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। তিনি একই ইউনিয়নের কালাইয়া গ্রামের সামসুল হক মাতুব্বরের ছেলে। জানা গেছে, জেলা শহরের কৃষ্ণনগর মতিউর রহমান তালুকদারের ছেলে লিকসন তালুকদার (৫০) তার আত্মীয় রফিকুল ইসলামের মাধ্যমে তার দোকানে বসে অভিযুক্ত কবির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বরের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে জাকির মাতুব্বর ও কবির মাতুব্বর তাদের কাছে সৌদি আরবের ভিসা আছে বলে লিকসন তালুকদারকে জানান এবং তাকে বিদেশে নেওয়ার প্রস্তাব দিলে লিকসন তালুকদার বিদেশে যাওয়ার জন্য তাদের প্রস্তাবে রাজি হন। পরবর্তীতে ভিসা, বিমান ভাড়া ও মেডিকেলসহ অন্যান্য খরচ বাবদ লিকসন তালুকদারের আত্মীয় রফিকুল ইসলামকে সাক্ষী রেখে গত ২০২৩ সালের (২০ জুলাই) জাকির মাতুব্বর লিকসন তালুকদারের থেকে নগদ ৬ লাখ টাকা নিয়ে তার ভাই কবির মাতুব্বরের কাছে দেন। কিন্তু টাকা নেওয়ার এক মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা বললেও তারা কোনো প্রকার ভিসা না দেওয়ায় একই বছরের (০৬ অক্টোবর) অভিযুক্তদের নিকট টাকা ফেরত চাইলে তারা ভুক্তভোগী লিকসন তালুকদারকে টাকা না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দেন। পরে ভুক্তভোগী লিকসন তালুকদার বাদী হয়ে একই মাসের (১৬ অক্টোবর) পিরোজপুর আদালতে কবির ও জাকির মাতুব্বরের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করলে, তারা খবর পেয়ে দুই ভাই বিদেশে পালিয়ে যান। কিছুদিন আগে অভিযুক্ত কবির মাতুব্বর বিদেশ থেকে দেশে আসলে এ বছরের (২৩ মে) তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট বের হয়। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন সাংবাদিকদের জানান, বিশেষ অভিযানে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত কবির মাতুব্বর নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’
‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’

মাঠে বাংলাদেশের ক্রিকেটেএক কঠিন সময় পার করছে। বলার মতো তেমন কোনো সাফল্য পাচ্ছে না টাইগার কিংবা টাইগ্রেসরা। রুষ দলের ওয়ানডে Read more

তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল
তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল

পৃথক ৩ মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার। রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক ৩ প্রজ্ঞাপনে এসব তথ্য Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ, শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও দোয়া
ওসমান হাদি গুলিবিদ্ধ, শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও দোয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ Read more

বৃষ্টির সময় যে দোয়া পড়বেন
বৃষ্টির সময় যে দোয়া পড়বেন

উপকারী বৃষ্টি; যে বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ফসল ফলে, তীব্র গরমে মানুষ ও প্রাণীকুল স্বস্তি লাভ করে, তা Read more

চাকসু নির্বাচনে জিতলেন ডাকসু ভিপির ছোট ভাই আয়াজ
চাকসু নির্বাচনে জিতলেন ডাকসু ভিপির ছোট ভাই আয়াজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ইসলামী শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় Read more

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন