আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। রবিবার (২৫ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৪টি ট্রাকে করে ১২শ ৬৭টি বস্তা জিরা আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।সোমবার দুপুরে জিরা আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান,  ঢাকার পরশী ইমপেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান এই জিরা আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।জাহাঙ্গীর আলম আরও জানান, প্রতিকেজি জিরা প্রায় ৪.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪৫.৭৬ টাকায় আমদানি করা হয়েছে। সরকার ৯৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা রাজস্ব পাবে।আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, চলতি বছরে এর আগেও কয়েকবার এই বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে। ঈদুল আজহা সামনে রেখে আরও আমদানির সম্ভাবনা রয়েছে। আজকে বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে জিরাগুলো খালাস হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে জামায়াত নেতা ডা. তাহের
হাসপাতালে জামায়াত নেতা ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) দলটির ভেরিফায়েড Read more

‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’
‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে শহরের কুমার সমিত Read more

দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল Read more

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সামজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ এখন অনেকের কাছে স্বাভাবিক কাজ মনে হলেও, Read more

জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিনে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন