কক্সবাজারের টেকনাফের বহু সংখ্যক মামলার পলাতক আসামি মানব পাচারে জড়িত চক্রের অন্যতম এক মুলহোতাকে পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে।শীর্ষ এই মানব পাচারকারী হচ্ছে-টেকনাফ উপজেলার অন্তর্গত উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া নোয়াখালী জুম্মা পাড়া এলাকার বাসিন্দা মৃত নওশেদ আলীর পুত্র আব্দুল আলী (৫৫)।পুলিশের তথ্য মতে জানা যায়, রবিবার (২৫ মে) দিবাগত রাতের দিকে টেকনাফ পৌরসভা ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশের অভিযানিক দল।এদিকে সোমবার (২৬ মে) সকালের দিকে তাকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ এই মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।ধৃত আব্দুল আলী স্বল্প টাকার বিনিময়ে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে স্থানীয় অসহায় ও রোহিঙ্গা নর-নারীদের জিম্মি দশায় আটকে রেখে মুক্তিপণ দাবি করতো। সে মানব পাচার চক্রের মুলহোতা হিসেবে এলাকায় জনশ্রুতি রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানব, মাদক, অপহরণ আইনে ৯টি মামলা রয়েছে। ধৃত অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও
ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও

'এতদিন শুধু দুর্দশা কাঁদিয়েছে, আজ চোখে জল এসেছে আশার আলো দেখে'—এভাবেই প্রতিক্রিয়া জানালেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরনিকলা গ্রামের অভিরাম দাস, Read more

রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল
ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

আসন্ন ঈদুল আজহা কবে, তা আগামীকাল বুধবার জানা যাবে। এদিন সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ Read more

ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন