ইউরোপের দেশ মাল্টা আগামী মাসে ফিলিস্তিনবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। রোববার (২৬ মে) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এ কথা জানিয়েছেন।মাল্টা টুডের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এক রাজনৈতিক সমাবেশে স্থানীয় ও বৈশ্বিক নিয়ে কথা বলেন অ্যাবেলা। এসময় তিনি গাজাও সংকট নিয়েও কথা বলেন। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, ‘এই মানবিক ট্র্যাজেডিতে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। সেখানে প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া আমাদের একটি নৈতিক দায়িত্ব। ২০ জুন একটি সম্মেলনের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে। অ্যাবেলা আরও বলেন, গত শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে ফিলিস্তিনি শিশু বিশেষজ্ঞ ডা. আলা আল-নাজ্জারের নয় সন্তানের মর্মান্তিক মৃত্যুতেওতিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন। ওই হামলায় ডাক্তারের স্বামীকে গুরুতর আহত হন। এখন একমাত্র জীবিত সন্তান মা-বাবা, ভাইবোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী অ্যাবেলা জানান, মাল্টা সরকার ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব
সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মনছুর আলমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিধিবহির্ভূতভাবে ব্যাংক লেনদেনের গুরুতর Read more

‘আজ থেকে আমরা স্বাধীন’
‘আজ থেকে আমরা স্বাধীন’

মহান স্বাধীনতা দিবসের গৌরবময় ক্ষণে এক আবেগঘন বার্তায় দেশের মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।বৃহস্পতিবার Read more

আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ্ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত একটি মাস। এ মাসের ৯ তারিখকে বলা Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) বিএনপির Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন