রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন।রবিবার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনা সত্য। উনি বিএনপি নেতা সাধন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এই বিষয়ে খোজ নিতে আমাদের ফোর্স কাজ করছে।তবে কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্বজনরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহের সঙ্গে থাকা ওই স্বজন গণমাধ্যমকে জানান, গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরও কয়েকজনসহ বসা ছিলেন সাধন। এর মাঝে হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি গুলি করে। দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লেগেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হংকংয়ের বিপক্ষে একাদশে নেই জামাল-শমিত
হংকংয়ের বিপক্ষে একাদশে নেই জামাল-শমিত

এশিয়ান কাপ বাছাইয়ের বাঁচা-মরার ম্যাচে হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে চমক রেখেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি Read more

বন বিভাগের মদদে পুরনো দরপত্রে নতুন গাছ পাচারের অভিযোগ
বন বিভাগের মদদে পুরনো দরপত্রে নতুন গাছ পাচারের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দরপত্র ছাড়াই সরকারি গাছের লগ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। অফিস বন্ধের দিনে কেন Read more

বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি
পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি

ময়মনসিংহে পরকীয়ার জেরে সহকর্মী পুলিশ সদস্যকে হত্যার মামলায় বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর ফাঁসির আদেশ দিয়েছেন Read more

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস আজ সোমবার (১৬ মার্চ)। Read more

পাকিস্তানে অভিযানে ভারতের মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে অভিযানে ভারতের মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে।অন্যদিকে সংঘর্ষে দুজন সেনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন