পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৪টি ট্রলার মাঝিকে ৩০ হাজার টাকা ও ১ টি ট্রলারকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২৫ মে) শেষ বিকেলে আন্ধারমানিক নদীর মোহনায় মাছ শিকারকালে তাদেরকে আটক করা হয়।পরবর্তীতে ৫টি ট্রলারের মাঝিকে প্রশাসনিক অভিযানের মাধ্যমে রাত ৯টার দিকে ১লাখ ৪৫ হাজার হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।এসময় ১২ মণ মাছ জব্দ করে এতিমখানা ও দূস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় জব্দকৃত ট্রলার তাদের জিম্মায় আলীপুর মৎস্য বন্দরের কোস্টগার্ড সূত্রে জানা যায় , সরকারি ৫৮ দিনের সাগরের মাছ ধরা নিষেধাজ্ঞ অমান্য করে জেলেরা জাল ফেলে। আমাদের নিয়মিত টহলের অভিযানে তাদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ ৫ টি ট্রলার  আটক করা হয়। পরবর্তীতে তাদের ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমান করে। অবরোধ চলাকালীন সময়ে সমুদ্রে যাবে না মর্মে মোসলেকা দিলে ট্রলারগুলো এবং জেলেদের ছেড়ে দেয়া হয়। সামুদ্রিক সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক Read more

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পরিচালকের বিরুদ্ধে মামলা
মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পরিচালকের বিরুদ্ধে মামলা

মাদরাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মহিলা মাদরাসার পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই মাদরাসার পরিচালক এলাকা Read more

সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে Read more

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আবেদনের সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন