‘অতিরিক্ত পড়াশোনার চাপে চিরকুটে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালবাসার প্রতিদান দিতে পারলাম না।’ লিখে আত্মহত্যা করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র সজীব বাড়ৈই। নিজেই শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে তিনি আত্মহত্যা করেছেন।রবিবার (২৫ মে) সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শশ্মানে নিহত সজীবের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এসময় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।  সজীবের প্রতিবেশী সাংবাদিক ওমর আলী সানী বলেন, নিহত সজীব ছিলেন বাকাল গ্রামের বাসিন্দা দুরারোগ্যব্যধিতে (ব্রেন টিউমার) আক্রান্ত সুধীর বাড়ৈর ছেলে। সজীবের বাবা ছিলেন আগৈলঝাড়া উপজেলা সদরের সাথী টেইলার্সের মালিক। দীর্ঘদিন পূর্বে তিনি ব্রেন টিউমারসহ বিভিন্ন দুরারোগ্যব্যধিতে আক্রান্ত হয়ে কর্মক্ষম হয়ে পরেন। পরিবারের বড় সন্তান ছিলেন সজীব। এলাকার বিত্তশালীদের সহযোগিতায় চলছিল সজীবের পড়াশোনা।নিহত সজীবের রুমমেট সুমন হালদার বলেন, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে মেডিক্যাল ছাত্র সজীব বাড়ৈ। পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে সজিব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। সে তৃতীয়বর্ষের মাইক্রোবায়োলজিতে আটকে ছিল। তার সাথের শিক্ষার্থীরা সবাই এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে সজীব খুবই ভয় পেত। যে কারণে গত ২২ মে দিবাগত রাতে সজীব বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ মে) বিকেলে সজীব বাড়ৈ মৃত্যুবরণ করেন।সুমন হালদার আরও জানান, সজীব বাড়ৈ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। মারা যাওয়ার আগে সজীব একটি চিরকুটে লিখে গেছেন, ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’রবিবার (২৫ মে) দুপুরে কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সজীব কিছুদিন আগে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষ অবস্থায় সজীব বাড়ৈকে ঢাকায় পাঠানো হয়েছিল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত Read more

ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’
পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’

রোববার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি বিপাকে রয়েছে এবং দলে শুদ্ধি অভিযান চালানো হবে, Read more

কালিয়াকৈরে অটো রিকশার ভাড়া চার্ট উধাও, ভোগান্তিতে যাত্রীরা
কালিয়াকৈরে অটো রিকশার ভাড়া চার্ট উধাও, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা কর্তৃক নির্ধারিত অটো রিকশার ভাড়া চার্ট দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট স্থানে টাঙানো ছিল। এতে যাত্রী ও Read more

ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী Read more

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানী ঢাকায় প্রতিদিন নানা প্রয়োজনেই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে ছুটতে হয়। তবে অনেক সময় গন্তব্যে গিয়ে দেখা যায়, সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন