কক্সবাজারের জেলার চকরিয়া, বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর উভয় তীরে শুষ্ক মৌসুমে জেগে ওঠা চরে এবার তামাকের বদলে বোরো ধান চাষ করে সাফল্য পেয়েছেন ভূমিহীন কৃষকরা। এতে প্রায় ১৫ হাজার টন ধান উৎপাদন হতে পারে।জানা গেছে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর মাতামুহুরী নদীসহ অন্তত ৫০টি শাখা খাল ও ছড়ায় পানি কমে যায়। জেগে ওঠে বালুময় চর। একসময় নদীর পাড়ের লোকজন বালুচরে তামাক, বাদাম, শিম, মিষ্টি লাউ, আলু চাষ করতেন। কিন্তু নদীর পানিযুক্ত অংশে তেমন কোনো চাষ হতো না। এবার নদী পাড়ের দরিদ্র কৃষকরা বোরো ধান চাষ করে সফলতা পেয়েছেন।স্থানীয় প্রশাসন কয়েক বছর ধরে মাতামুহুরী নদীর চরে তামাক চাষ বন্ধে তৎপরতা চালালেও এখন অনেকটা নীরব। ফলে মাতামুহুরীর চরে আবার ব্যাপকভাবে তামাক চাষ হচ্ছে। তামাকের বর্জ্যে নদী ও চিংড়ি ঘেরের পানিতে মিশে যাচ্ছে। এতে মাছের মড়ক দেখা দিচ্ছে। যে কারণে চকরিয়া সুন্দরবন এলাকার চিংড়ি ঘের ও নদীতে আগের মতো মাছ মিলছে না।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘আমি যদি আগামী মৌসুম পর্যন্ত বর্তমান কর্মস্থলে থাকি কোনোভাবেই মাতামুহুরী নদীর বালুচরে তামাক চাষ করতে দেব না।চকরিয়া উপজেলার কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহিউদ্দিন জানান, চলতি মৌসুমে কৃষকরা মাতামুহুরীসহ শাখা খালের চরে চকরিয়া অংশে ১০০ হেক্টরে বোরো ধান চাষ করেছেন। একইভাবে লামা ও আলীকদম কুরুপকাতা ঝিরি অংশে আরও ২০০ হেক্টর চরে সাথি ফসলের সঙ্গে বোরো চাষ হয়েছে। এবার অনাবৃষ্টির কারণে নদীতে পানি না বাড়ায় ভালো ফলন হয়েছে।চকরিয়ার দক্ষিণ কাকারা গ্রামের চাষি ওমর আলী জানান, তিনি প্রায় ৪০ শতক চরে বোরো চাষ করে ১ হাজার কেজি ধান পেয়েছেন। এ ধানে তার মৌসুমের চাহিদা মেটে যাবে। কৃষক নুর মোহাম্মদ বলেন, বালু চরে তামাক আবাদ বন্ধ করে সাথি ফসল চাষ করা দরকার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তারা তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা Read more

থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি
থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ফটকের সামনেই জমিজমা সংক্রান্ত এক শালিশ বৈঠককে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মধ্যে Read more

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ

অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প Read more

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদের নেতৃত্বে একটি Read more

শাহজালালে অগ্নিকাণ্ড, ঢাকার ফ্লাইট নামল সিলেটে
শাহজালালে অগ্নিকাণ্ড, ঢাকার ফ্লাইট নামল সিলেটে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন