পবিত্র হজ পালন করতে সারা সারা বিশ্ব থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে গালফ নিউজ।সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন সৌদি এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন দুই হাজার ৮২২ জন।গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মুসল্লি। তাদের মধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় এক হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।হজের জন্য মুসল্লিরা যেন দ্রুত আসতে ও যেতে পারেন সেজন্য ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ নামে একটি প্রোগ্রাম চালাচ্ছে সৌদি। এই প্রোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট।এর মাধ্যমে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাওয়ার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন। যার মধ্যে রয়েছে— বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়।সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক সেবনের পর অদ্ভুত আচরণ, থাইল্যান্ডে আটক ভারতীয় যুবক
মাদক সেবনের পর অদ্ভুত আচরণ, থাইল্যান্ডে আটক ভারতীয় যুবক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিস্তলের মতো দেখতে একটি লাইটার হাতে নিয়ে পথচারীদের ভয় দেখানোর অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। Read more

নাগরপুরে পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা
নাগরপুরে পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান এবং Read more

লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া Read more

গ্যাস সচল, সিইউএফএল অচল
গ্যাস সচল, সিইউএফএল অচল

রাষ্ট্রায়ত্ত সার উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাসের কোনো সংকট না থাকা সত্ত্বেও হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে Read more

পাকিস্তানে হামলার পর ‘চাপে দিল্লি’, নিন্দা ও উদ্বেগ আন্তর্জাতিক মহলে
পাকিস্তানে হামলার পর ‘চাপে দিল্লি’, নিন্দা ও উদ্বেগ আন্তর্জাতিক মহলে

কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনার জেরে পাকিস্তানশাসিত কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা Read more

জুনেই মুক্তি পাবেন ইমরান খান!
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন