ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে—শনিবার এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।বিবৃতিতে আরও জানানো হয়, “অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না।”ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তরকারিতে স্বাদ কম হওয়ায় মারধর, অভিমানে স্ত্রীর আত্মহত্যা
তরকারিতে স্বাদ কম হওয়ায় মারধর, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

নওগাঁর বদলগাছী ইউনিয়নে ওড়না পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তরকারিতে স্বাদ কম হওয়ায় স্বামীর অকথ্য Read more

জাতীয় কন্যা শিশু দিবস আজ
জাতীয় কন্যা শিশু দিবস আজ

আজ ৮ অক্টোবর, ‘জাতীয় কন্যাশিশু দিবস’। ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় Read more

শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও
শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে দোকানদারদের সঙ্গে বাক-বিতণ্ডায় প্রতিবাদ করায় দোকানদারদের হামলার শিকার হন। এ সময় একজন Read more

সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের Read more

প্রেম করে বিয়ে, যুবককে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ
প্রেম করে বিয়ে, যুবককে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ

যশোরে প্রেম করে বিয়ে করার জেরে পারভেজ হোসেন (৩৫) নামে এক যুবককে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন