বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি ও প্রতীকী প্রতিবাদ করেন। এ সময় তারা অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন। এ ছাড়া দাবির পক্ষে তারা গণসাক্ষর কর্মসূচি পালন করেন।শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে কয়েকদিন আগে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারকে বহিষ্কার করা হয়। এর পর সে আত্মহত্যা করেন। কম্পাউন্ড সিস্টেমে পরীক্ষার কারণে তিনি চাপ সামাল দিতে না পেরে এমন কাজ করেছেন বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করে।২০১৬ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীন সব কলেজ ও ইনস্টিটিউটে বিদ্যমান ‘কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি’ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।এ ছাড়া গুণগত শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত না হওয়া এবং এ কম্বাইন্ড অ্যাকাডেমিক সিস্টেমের জটিলতার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিক ও মানসিক ভোগান্তির শিকার হয়ে আসছে। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইনস্টিটিউটের বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একমাত্র বাস্তবসম্মত সমাধান হলো স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি এবং অ্যাকাডেমিক স্বকীয়তা।উপর্যুক্ত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত সিদ্ধান্ত দেওয়া না হলে পরবর্তীতে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে বলে জানান তারা।এ সময় লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সব প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণরূপে বন্ধ (শাটডাউন) ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে দুর্গাপূজা প্রস্তুতি
টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে দুর্গাপূজা প্রস্তুতি

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের Read more

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক বলে আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না। আমরা Read more

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে এ Read more

পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ
পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন