দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।  প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।  এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে। আজ একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।অন্যদিকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কোনো সিদ্ধান্ত নেয়ার আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাইয়ের ত্যাগের প্রতি দায়বদ্ধতা, তার প্রতি পুরো দেশের মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই Read more

‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’
‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি Read more

অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার
অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা Read more

সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন
সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

আবাসনসহ ৩ দফা দাবি আদায়ে আজ সমাবেশ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬
কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও Read more

সংস্কারের উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ
সংস্কারের উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ

দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সেটাই সংস্কারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন