অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৪)। ঘটনা তদন্তে শুক্রবার সন্ধ্যায় এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে গত রবিবার বরগুনা নারী শিশু আদালাতে অপহরণকারী সুকদেব হাওলাদারসহ পাঁচজনকে আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটেছে গত ১২ মে আমতলী উপজেলা পাতাকাটা গ্রামে বিদ্যালয়ে যাওয়ার পথে। জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী গত ১২ মে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে ঘটখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে পৌঁছামাত্রই ওত পেতে থাকা সুকদেব হাওলাদার (২৩) ও তার সহযোগী কার্তিক চন্দ্র হাওলাদার, রতন শিকারীসহ ৪-৫ জনে স্কুল ছাত্রীকে জোরপুর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই স্কুল ছাত্রীর মা আমতলী থানা সাধারণ ডায়েরী করেন।কিন্তু স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশের তৎপরতা নেই এমন অভিযোগ ছাত্রীর মায়ের। পরে ওই ছাত্রী মা গত রবিবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সুকদেবকে প্রধান আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।কিন্তু গত ১১ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। শুক্রবার সন্ধ্যায় এএসপি (আমতলী-তালতলী ) সার্কেল মোঃ তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মামালার বাদী কান্নাজরিত কন্ঠে বলেন, আমার নাবালিকা কন্যাকে প্রতিবেশী রতনের সহযোগীতায় অপহরণকারী সুকদেব হাওলাদার ও তার সহযোগীরা জোরপুর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে গেছে। আমার মেয়ে বেঁছে আছে কিনা আমি জানিনা? আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।   আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আদালতের নির্দেশ মতে মামলাটি এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ তারিকুল ইসলাম মাসুদ বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। তথ্য প্রযুক্তি সহায়তায় পলাতক আসামীদের গ্রেপ্তার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।   এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশ্যাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত Read more

মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু
মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর আড়াই ঘণ্টার কিছু সময় পর নতুন করে বিয়ারিং প্যাড বসানোর কাজ Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি Read more

আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই
আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই

নারী ওয়ানডে বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, ব্যাটিং ব্যর্থতায় আর অভিজ্ঞতার অভাবে সেই Read more

দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা
দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল Read more

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ

উগান্ডার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে ‘জোরপূর্বক অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন