কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই ইউনিয়নের শরচাপুর গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশালাকৃতির গরু, যার নাম ‘প্রধান ’। নামটি যেমন ব্যতিক্রমী, তেমনি এর আকৃতি ও পরিচর্যার গল্পও বিস্ময়কর। এলাকাবাসীর কাছে গরুটি এখন গর্ব, ভালোবাসা আর দীর্ঘ পরিশ্রমের প্রতীক।গরুটির মালিক মো. গিয়াস উদ্দিন  নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে জানান, ‘রাজপাহাড়’-এর দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, উচ্চতা ৬ ফুট, আর ওজন প্রায় ৩৫ মন । প্রতিদিন গড়ে ৮-১০ কেজির বেশি খাবার খায় এই গরুটি। এর খাদ্য তালিকায় রয়েছে গমের ভুসি, ভূট্টার গুড়ি, সয়াবিনের ভুসি, ডাবলি ভুসি, ছোলা বুট, ভূট্টা ভাঙা, খুদ, খৈল, কলা ও সবুজ ঘাস।তিনি বলেন, “গরুটি আমার কেনা কেনার সময় গরুটির বয়স ছিলো ১৪ মাস। গত ১ বছর ১০ ধরে পরম স্নেহে লালন-পালন করেছি। এবার কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।” প্রধান কেনো নাম দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে একদিন খামারে গরু দেখতে যায়। পরে সে এইটার নাম প্রধান দেয় কারণ খামারের সবচেয়ে বড় গরু এটি। এরপর থেকেই ভালোবেসে এটির নাম প্রধান বলা হয়। ‘প্রধান’কে ঘিরে রয়েছে পরিবারের সবার গভীর যত্ন ও ভালোবাসা। দিনে দুইবার গোসল করানো হয়, সারাদিন ফ্যানের নিচে রাখা হয় এবং রাতে মশারির মধ্যে ঘুমানোর ব্যবস্থা রয়েছে।গরুটি দেখতে এবং কিনতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন—ঠাকুরবাখাই ইউনিয়নের সরচাপুর ঘাটে মোঃ গিয়াস উদ্দিন ‘প্রধান’ এখন আর শুধু একটি গরুর নাম নয়—এটি একটি পরিবারের দীর্ঘ প্রায় ২ বছরের সখ, সাধনা ও নিঃস্বার্থ ভালোবাসার জীবন্ত। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন খাদ্য সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান।বৃহস্পতিবার Read more

পিতার আড়াই বছর পর মেয়ের জন্ম!
পিতার আড়াই বছর পর মেয়ের জন্ম!

পিতা-পুত্র কিংবা পিতা-কন্যার বয়স নিয়ে অঙ্কের ধাঁধা অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়। তবে এবার সেই ধাঁধা বাস্তব রূপে দেখা Read more

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার
চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

মারা গেছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) Read more

ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি
ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে যুবদল কর্মী Read more

বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্কুর হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন