বরগুনার তালতলীতে এগারো বছরের এক শিশুকে জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান আলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি গত বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়তে ছিল। এমন সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান জাম পেড়ে দেওয়ার কথা বলে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার দিলে মুখ চেপে ধরে। পরে শিশুটির অন্য সহপাঠীরা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে সিদ্দিকুর রহমান ধর্ষণ করছে এমন অবস্থায় দেখতে পায়। এসময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেন।ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে সহজ-সরল হওয়ায় সিদ্দিকুর রহমান জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করেন। আমি এ ঘটনায় একটি মামলা করেছি। আমি ধর্ষক সিদ্দিকুর রহমানের কঠোর শাস্তি চাই।’তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে সাম্প্রতিক হামলাটি ইসরাইল এককভাবে পরিচালনা করেছে। বুধবার (১৮ মার্চ) গভীর রাতে Read more

নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা

নরসিংদীতে এক কিশোরকে ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা Read more

তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল
তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যাচার, অপপ্রচার, অবমাননাকর বক্তব্য ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন, বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
ফেব্রুয়ারিতে নির্বাচন, বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা করে Read more

বিরামপুরে তিন ফার্মেসির ১৫ হাজার টাকা জরিমানা
বিরামপুরে তিন ফার্মেসির ১৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে তিন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন