ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ি চাপায় ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ঈমাম উদ্দিন উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বাড়া গ্রামের হাবিল মিয়ার ছেলে এবং ঐ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।নিহতের আপন বড়চাচা মোঃ সেলিম মিয়া বলেন, সকালে আমার ভাতিজা স্কুলে গিয়েছিল, স্কুল ছুটি হলে সে বের হতেই ওসির গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়, সে সময় ওসি সাহেব গাড়িতে ছিল। ঘটনার সাথে সাথে স্থানীয় এলাকাবাসীকে কিছু না বলে তারাহুরো করে ওসির গাড়িতে করে আহত অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়।ঈমামের মা বকুলী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নিজে না খেয়ে ছেলেকে মানুষ করছিলাম। সকালে স্কুলে পাঠিয়েছিলাম, পুলিশ আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই, আর কিছু চাই না।’বারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম শিফটের ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছিল, এমন সময় চিৎকার শুনে রুমের বাহিরে বেরিয়ে দেখি ওসির গাড়ির সামনে এক শিক্ষার্থী পড়ে আছে, সামনেই ওসি দাঁড়িয়ে ছিল, আমি যাওয়ার পর ওসি আমাকে কিছু না বলে তারাহুরো করে ঈমামকে নিয়ে চলে যায়।বারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বলেন, ওসি সাহেব আমার সাথে দেখা করে চলে যাওয়ার পর ঘটনা ঘটেছে, ঘটনার সময় তিনি আমার সাথে ছিলেন না।অভিযোগ অস্বীকার করে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এক্সিডেন্ট তো হতেই পারে, যে যা বলবে সেটা তো সঠিক না। আমি ওসি যা বলবো তাই সঠিক।ঘটনার সময় আমি বারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামানের অফিসরুমে ছিলাম, চিৎকার শুনে বাহিরে বেরিয়ে দেখি গাড়ির নিচে এক শিক্ষার্থী পড়ে আছে, সাথে সাথে তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।এ বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে একাধিকবার মোবাইলফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালি: আইআরজিসি
ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালি: আইআরজিসি

হরমুজ প্রণালি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির Read more

ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক
ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ বখতিয়ার উদ্দিন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাসদস্যরা।রবিবার Read more

আপনাদের জন্য আমাদের মায়া হয়, মির্জা ফখরুলের উদ্দেশ্য সারজিস
আপনাদের জন্য আমাদের মায়া হয়, মির্জা ফখরুলের উদ্দেশ্য সারজিস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আপনাদের জন্য Read more

সংকট কাটাতে এলপিজিকে গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি
সংকট কাটাতে এলপিজিকে গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

দেশজুড়ে চলমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কাটাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ Read more

২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন তারকা দম্পতি
২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন তারকা দম্পতি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারা নতুন পরিচয়ে সামনে এসেছেন গত বছরের নভেম্বরে। নতুন বাবা-মা হিসেবে Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন