চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি।বৃহস্পতিবার (২২ মে) বিকালে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে। সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তি পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।স্থানীয় বাসিন্দা ওসমান চৌধুরী জানান, ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ড ও বান্দরবান সংযোগ সড়কে ধোপাছড়ি খালের ওপর উপজেলা পরিষদের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম সেতুটি ভেঙে শিক্ষার্থীরা আটকে পড়ে।স্থানীয় বাসিন্দা দিদারুল আলম, সিরাজুল ইসলাম, আবুশ বশর অনেকটা আক্ষেপের সুরে বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরেও ভৌগোলিক কারণে আমরা অনেক পিছিয়ে আছি। অনেক চেষ্টার পর একটি কাঠের সেতু হলেও সেটিও ভেঙে পরেছে। এতে এ যেন মরার ওপর খরার ঘা। আমরা এতটা পিছিয়ে যে ইউনিয়নে মাত্র একটি বাজার, একটি হাসপাতাল তাও সড়ক পথে সংযোগ বিচ্ছিন্ন।ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৬ নাম্বার ওয়ার্ডে রয়েছে পুলিশ ফাঁড়ি, ইউনিয়নের একমাত্র বাজার, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, মসজিদ ও মাদ্রাসা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোজাম্মেল হক বলেন, ইউনিয়নের একমাত্র বাজার ও হাসপাতাল, পুলিশ ফাঁড়ি ৬ নম্বর ওয়ার্ডে হওয়ার দুর্ভোগ চরমে পৌঁছবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডিপ্লোমেসি চাকমা জানান,  সেতু ভাঙার খবর পেয়েছি, দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব
সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মনছুর আলমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিধিবহির্ভূতভাবে ব্যাংক লেনদেনের গুরুতর Read more

লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি
লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির Read more

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা
ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।বুধবার (০৪ জুন) বেলা ১১টায় Read more

চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা

জানুয়ারিতে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন