বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন সভাপতিত্ব করেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।বৈঠকে উপস্থাপিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই হতে ৬ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থান ও তৎপ্রেক্ষিতে উদ্ভূত ঘটনায় বাংলাদেশ পুলিশের থানা, জেলা ও অন্যান্য ইউনিটের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানায় এবং অন্যান্য পুলিশি স্থাপনায় অগ্নিসংযোগের কারণে বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক যানবাহন ভস্মীভূত/মেরামত অযোগ্য হয়ে পড়েছে। ফলে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশ পুলিশের জন্য পিকআপ ক্রয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এমতাবস্থায়, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৬৮ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ৭৬- ১(ছ) ও ৭৬-(২) অনুসরণ করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নিকট হতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে চলতি ২০২৪-২৫ অর্থবছরে অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ২০০টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নীতিগত অনুমোদন প্রয়োজন।তবে কত দামে কেনা হবে তা চূড়ান্ত হয়নি। নীতিগত অনুমোদনের পর দরদাম চূড়ান্ত করে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অনুমোদন নেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়
রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়

মিরপুরে ২০৭ রানের পুঁজি খুব একটা নিরাপদ বলা চলে না। ওয়ানডেতে এমন লক্ষ্য তাড়া করে জেতা আজকাল অনেক দলের কাছেই Read more

বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!
বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।সোমবার (৯ জুন) Read more

শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক
শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের Read more

তিস্তার পানি বৃদ্ধি, ডুবে গেছে কৃষকের স্বপ্ন
তিস্তার পানি বৃদ্ধি, ডুবে গেছে কৃষকের স্বপ্ন

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরে কৃষকের স্বপ্ন যেন নিমিষেই শেষ হ‌য়ে গে‌ছে। নদীর পানি বৃদ্ধির ফ‌লে ইতিমধ্যেই ডুবে গেছে ফস‌লে ক্ষেত। Read more

‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’
‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। ২০১৬ সালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন