চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস ভ্যালি এগ্রো ৩ একর জমিতে দেশি ও বিদেশি বিভিন্ন ফল চাষ করে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে। এ বছর বিশ্বখ্যাত ৫৭ জাতের বিদেশি আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন উদ্যোক্তা সাংবাদিক হেলাল উদ্দিন।এছাড়াও এ বাগানে রয়েছে বিভিন্ন দুর্লভ প্রজাতির ফল ফলাদি। দুর্লভ ফল চাষ করে হয়েছেন সফল উদ্যোক্তা। এবার ৫৭ জাতের আম চাষ করেও পেয়েছেন সফলতা। এখানে টমি অ্যাটকিনস, উতাউল্ফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্য ডিমসহ ৫৭ জাতের আমের গাছ রয়েছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এই আমের চাষ করা হয়েছে। সাইজে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। তার এই আম বাগান দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় দেখা যায়।ফ্রুটস ভ্যালি এগ্রোতে ঘুরতে আসা শারমিন ও শাহজালাল নিরব বলেন, এই বাগানে আগেও এসেছিলাম। তবে এ বছর বিদেশি আম গুলো দেখে খুব ভালো লাগছে। ৫৭ জাতের আমের সঙ্গে পরিচিত হয়েছি। শুধু তাই নয়, ঘুরতে এসে বিভিন্ন আম খাওয়ার সুযোগও হয়েছে। এখান থেকে পছন্দমতো আম নিয়ে যাবো। এখানে যে আসবে সেই মুগ্ধ হবে। আমিও চেষ্টা করবো নিজের বাড়িতে এসব আমের চারা লাগাতে।এ বিষয়ে ফ্রুটস ভ্যালি এগ্রোর স্বত্বাধিকারী উদ্যোক্তা সাংবাদিক হেলাল উদ্দিন বলেন, বিশ্বের যত দামি দামি ফল আছে, তা নিয়ে কাজ করে আমার ফ্রুটস ভ্যালি এগ্রো। এ বছর বাগানে বিশ্বখ্যাত ৫৭ জাতের বিদেশি আমের মধ্যে ৪৭টি জাতের ফলনে সফলতা পেয়েছি।বাগানে এখন পর্যন্ত যা চাষ করা হয়েছে, তার সবকটাতেই সফল হয়েছি। দেশি আম থেকে এখানকার আম একটু ভিন্ন। দেখতে অসাধারণ এবং খুব সুস্বাদু। তবে বাজার থেকে এখানে কম মূল্যে আম বিক্রয় করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি
হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

ওমরাহ ও হজ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য Read more

দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু
দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা Read more

দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না প্রধান কোচ সিমন্স
দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না প্রধান কোচ সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ ফিল সিমন্স। ব্যক্তিগত মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের কারণে Read more

শহীদ ওসমান হাদির জানাজায় জনতার ঢল
শহীদ ওসমান হাদির জানাজায় জনতার ঢল

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নেমেছে। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় Read more

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন Read more

এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে
এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আসার পর এটি ব্যবহার করে জালিয়াতি ব্যাপক হারে বেড়েছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। ভিসা নিয়েও জালিয়াতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন