অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় ও নিরপেক্ষ পরিচিতিকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।বৃহস্পতিবার (২২ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।খন্দকার মোশাররফ বলেন, ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কিন্তু কোনও কোনও মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে জাতীয় নির্বাচন আয়োজন করা। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে। মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এই সরকারের রয়েছে বলে জনগণ মনে করে না।নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছে। সরকার অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠনে বিএনপির মতামত নেয়নি। কিন্তু নির্বাচন কমিশন গঠনে সব দলের মতামত নিয়েছে। আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করলেও একটি মহল কমিশনকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

ফুলপুরের সড়কে আবারো ঝরে পড়লো একটি প্রাণ
ফুলপুরের সড়কে আবারো ঝরে পড়লো একটি প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে পড়লো মানসিক ভারসাম্যহীন এক নারীর দেহ।মঙ্গলবার (০১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার Read more

গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার
গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার

গাজায় নতুন করে ড্রোন হামলার অভিযোগ ওঠেছে। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এমন দাবি করলেও তা অস্বীকার করেছে Read more

স্কুলের ভবন ভাঙার নেপথ্যে নেতাদের বাণিজ্য, বিএনপিতে অসন্তোষ
স্কুলের ভবন ভাঙার নেপথ্যে নেতাদের বাণিজ্য, বিএনপিতে অসন্তোষ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় স্কুল ভবন ভাঙার নেপথ্যে ওয়ার্ড বিএনপির দুই নেতার অর্থবাণিজ্য বলে অভিযোগ উঠেছে। তাদের এমন Read more

জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা
জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা

নিজের ঘর তোলার স্বপ্ন ছিল বহুদিনের। স্বামী-সন্তানকে নিয়ে শান্তিতে থাকার ইচ্ছে থেকেই জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করেছিলেন স্থানীয় এক নারীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন