কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতদের গুলাগুলিতে শেকাব উদ্দিন (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।রবিবার (১৭ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মাছের ঘেরে গোলাগুলির শব্দ শোনা যায়। ফলে আমরা মাছের ঘেরে গিয়ে দেখি শেকাব উদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। আমরা তাড়াতাড়ি তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই বলেন, ‘আমার ভাইকে মাছের প্রজেক্টের বিরোধ নিয়ে মারা হয়েছে। যারা গুলি করে আমার ভাইকে মারছে, আমি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করি। তারা আজকে আমার ভাইকে হত্যা করে আমার ভাইয়ের দুইটি সন্তানকে এতিম করেছে।’নিহত শেকাব উদ্দিন চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর বক্সিপাড়া এলাকার মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে। তিনি দুই সন্তানের জনক।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা Read more

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চট্টকদার সাইনবোর্ডের আড়ালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি হটলাইন চালু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি হটলাইন চালু

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি প্রয়োজনে হটলাইন চালু করা হয়েছে। আজ Read more

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের টেস্ট ক্রিকেট থেকে ইতি টানলেন তিনি।ইন্সটাগ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন