সিরাজগঞ্জের উল্লাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইয়াসিন আলী (৬০) নামে এক কয়েদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। সে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে। এর আগে তার শ্বাসকষ্টের সমস্যার কারণে গত ১৫ দিন আগে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে রাজশাহী জেলা কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ। সেখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে মৃত্যু বরণ করেন। ইয়াসিন আলীর ছেলে ইদ্রিস আলী জানান, তার বাবা শ্বাসকষ্টের সমস্যার কারণে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। পরে সেখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি আরো জানান তার বাবা বিএনপি করায় আওয়ামী লীগ সরকারের মিথ্যা ধর্ষণ মামলায় প্রায় ১৫ বছর যাবৎ কারাগারে রয়েছে। তার বাবা কে আলোচিত পূর্ণীমা ধর্ষণের মিথ্যা সাজানো মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোঃ জামাল হোসাইন জানান দীর্ঘদিন যাবৎ ইয়াসিন আলী শ্বাসকষ্টের সমস্যায় ছিলেন, এর আগে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে পরে রাজশাহী স্থানান্তর করা হয়। সকালে শ্বাসকষ্ট হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু বরণ করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গতঃ ২০০১ সালে সারাদেশের বহুল আলোচিত পূর্ণীমা রাণী ধর্ষণ মামলা হয়। এই মামলা ২০১০ সালে ১১ জন কে দোষী করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথা বলেছেন। কিন্তু এ বছর নোবেল Read more

রাজবাড়ীতে সেতুর অভাবে দুর্ভোগে চরাঞ্চলের ৩০ হাজার মানুষ
রাজবাড়ীতে সেতুর অভাবে দুর্ভোগে চরাঞ্চলের ৩০ হাজার মানুষ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের একটিমাত্র ব্রিজের অভাবে দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তি Read more

সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। Read more

পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি
পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের Read more

পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন
পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন

বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন