পাবনার ঈশ্বরদীতে বিমান বাহিনীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এর  অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার (২১ মে) রাত ৯ টার দিকে পৌর শহরের ফতেমোহাম্মদপুর নিউ কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ফতেমাহাম্মদপুর নিউ কলোনী এলাকার মৃত দিলসের ছেলে নাদিম, একই এলাকার বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন এবং আজগর হোসেনের ছেলে আল আমিন। এ সময় তাদের কাছ থেকে মোবাইল সদৃশ তিনটি ওয়াকি টকি, বিমান বাহিনীর ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের ফতেমাহাম্মদপুর ড্রাইভারপাড়া এলাকার মৃত মহিউদ্দিন খানের বসত বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি শহীদুল ইসলাম শহিদ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, প্রতারক  চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া বিমান বাহিনীর অফিসার সেজে বিমান বাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার মানুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। তেমনিভাবে গত ১৫ মে পৌর শহরের ফতেমহাম্মদপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী জাভেদ খানের বেকার দুই ছেলেকে চাকরি দিবে এমন প্রলোভন দেখিয়ে কয়েক দফায় ৭ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। সর্বশেষ তাদের ট্রেনিং করার কথা বলে প্রতারক চক্রটি রাজশাহী চিড়িয়াখানায় নিয়ে যায়। সেখানে তাদের দৌড়, সাঁতার কাটা, লাফ-ঝাফ করায় পরে একশত পঞ্চাশ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষরকৃত একটি চাকুরীর চুক্তিনামা প্রদান করে। এতে ভুক্তভোগী জাবেদ খানের সন্দেহ হলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের এই তিন সদস্যকে আটক করেন।ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, ভুক্তভোগী জাভেদ খানের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের এই তিন সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত তিনজনই সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চাকরির প্রলোভনে এ ধরনের প্রতারণা করে আসছিল। তাদের  বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন বিভাগ।সোমবার (১৪ এপ্রিল) ভোর Read more

লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, একই পরিবারের পাঁচজন আহত
লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, একই পরিবারের পাঁচজন আহত

কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ Read more

সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া দ্রুতগতির ইজিবাইকের (মিশুক) ধাক্কায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (৪)। সোমবার (২০ অক্টোবর) Read more

অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান
অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান

প্রায় সাত মাসের দীর্ঘ বন্ধ অবস্থা কাটিয়ে অবশেষে চালু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গ্যাস সংকটে মুখ Read more

যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!
যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!

বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরে পাঁচটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি  খুনের চেষ্টা দেশটিতে সাধারণদের মাঝে Read more

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন