পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব।আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানে পরিকল্পিতভাবে একটি স্কুলবাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা চালানো হয়েছে।আইএসপিআর আরও জানায়, বুনয়ানুম মারসুস অপারেশনে ব্যর্থ হয়ে, ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। শিশু ও নিরীহ নাগরিকদের মতো সহজ লক্ষ্যে হামলা চালিয়ে দেশজুড়ে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চলছে।সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে। এই জঘন্য হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের মুখোশ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচন করা হবে।ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, নিরীহ শিশু ও শিক্ষকদের ওপর হামলা এক বিভৎস ও অমানবিক কাজ। এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং শহিদ শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটিরও বেশি Read more

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে Read more

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সৌদি প্রবাসী এক তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার আপন ভাই ও এক প্রতিবেশী। গুরুতর Read more

মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন
মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন

রাজশাহীর পুঠিয়ায় কথিত হাইব্রিড বিএনপি নেতাদের দ্বারা পরিচালিত কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন Read more

বছরের শেষ সূর্যগ্রহণ আজ
বছরের শেষ সূর্যগ্রহণ আজ

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ, যা আশিংকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশে থেকে প্রত্যক্ষ করা যাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন