যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (২১ মে) বেলা ১২ টার সময় শার্শা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার সময় বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষক সিরাজুল ইসলাম বাগআঁচড়া উজ্জ্বল পাড়া এলাকার মৃত বছির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।পুলিশ জানায়, নির্যাতিত শিশুটির মা মঙ্গলবার (২০ মে) সন্ধায় থানায় এসে তার শিশু মেয়েকে আসামী সিরাজ মিস্ত্রি নিজের শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এই মর্মে একটি লিখিত এজাহার দায়ের করেন। পরে বিষয়টি পুলিশ আমলে নিয়ে তথ্য-প্রযুক্তিসহ গোপনে তদন্ত শুরু করে ওই দিনই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকা থেকে ধর্ষক সিরাজুলকে আটক করতে সক্ষম হন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলামজানান, আসামীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশু কণ্যার ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দীর জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) Read more

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রিসোর্ট ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রিসোর্ট ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার সদরের খরুলিয়া হিন্দুপাড়ার টেকে রাস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতের নাম শাহাব উদ্দিন (২৮)। Read more

সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা
সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন দলটির Read more

ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের
ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর Read more

কুমিল্লার সেই সৎমায়ের মুচলেকা নিলো প্রশাসন
কুমিল্লার সেই সৎমায়ের মুচলেকা নিলো প্রশাসন

কুমিল্লার লালমাই উপজেলায় সৎমায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে বসে কান্না করছিল এক শিশু। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ Read more

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার( ২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন